মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ফ্যামিলি কার্ডের পরীক্ষায় জামায়াত প্রার্থী দেখলেই ‘হাত-পা ভাঙার’ হুমকি বিএনপি নেতার

ফ্যামিলি কার্ড

যশোরের মনিরামপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষা ঘিরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি তার দেওয়া একটি ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

এ প্রসঙ্গে আসাদুজ্জামান মিন্টু বলেন, তার বক্তব্য রাজনৈতিক প্রেক্ষাপটে দেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, বক্তব্যটি বাস্তবে কোনো সংঘাত বা অপ্রীতিকর পরিস্থিতির জন্ম দেয়নি এবং পরবর্তীতে ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, পরীক্ষায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থক—উভয় পক্ষের প্রার্থীরাই অংশ নেন। তিনি জানান, প্রায় ১ হাজার ৩০০ জন জামায়াত-সমর্থিত এবং প্রায় ৭০০ জন বিএনপি-সমর্থিত পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। কারও অংশগ্রহণে বাধা দেওয়া হয়নি বলেও তিনি দাবি করেন।

মিন্টু আরও বলেন, পরীক্ষার দিন তিনি নিজেও উপস্থিত ছিলেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্কতা অবলম্বন করা হয়েছিল। ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, বিষয়টি নিয়ে স্থানীয় জামায়াত নেতাদের সঙ্গেও তার আলোচনা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সংসদ সদস্যও এ বিষয়ে জানতে চাইলে তিনি এটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবে ব্যাখ্যা করেছেন।

অন্যদিকে, এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনিরামপুর উপজেলা শাখার আমির ও যশোর জেলা শূরা সদস্য সহকারী অধ্যাপক ফজলুর রহমান ব্যস্ততার কথা জানিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, গত ২৫ জুলাই শ্যামকুড় ইউনিয়ন বিএনপির এক যৌথ সভায় দেওয়া বক্তব্যে আসাদুজ্জামান মিন্টু ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষা উপলক্ষে জামায়াতের কর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারিমূলক মন্তব্য করেছিলেন। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

স্কাই টাইমস / এমএ / ৩১ জুলাই

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x