মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে : ডা. মাহমুদা মিতু

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বহনকারী একটি গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) এ অভিযোগ করেন এনসিপি নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, শহীদ পরিবারের সঙ্গে একটি কর্মসূচি শেষে ফেরার পথে গোলাপগঞ্জ এলাকায় তাদের গাড়িবহরের ওপর হামলা চালানো হয়। তার অভিযোগ, হামলাকারীরা বিএনপির নেতাকর্মী ছিলেন।

ডা. মাহমুদা মিতু আরও দাবি করেন, হামলার সময় গাড়িতে তিনি, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। হামলাকারীরা গাড়ির ডান পাশ ও পেছনের কাচ ভেঙে ফেলেন বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

ফেসবুক পোস্টের সঙ্গে ডা. মাহমুদা মিতু দুটি ছবিও প্রকাশ করেন। ছবিগুলোতে একটি গাড়ির পেছনের কাচ ভাঙা অবস্থায় দেখা যায়।

এর আগে মঙ্গলবার হবিগঞ্জেও এনসিপির নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। দলটির দাবি, ওইদিন সন্ধ্যা ৭টার দিকে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে হামলা চালানো হয়।

ওই ঘটনার সময় হামলার মুখে সারজিস আলম নিকটস্থ সোনালী ব্যাংকের একটি কার্যালয়ে আশ্রয় নেন। এনসিপির অভিযোগ, সেখানে প্রায় এক ঘণ্টা তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

তবে গোলাপগঞ্জের হামলার ঘটনায় বিএনপি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্কাই টাইমস / এমএ / ৩০ জুলাই

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x