মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ছাত্রদলের হামলায় আহত আলিফ চোখ হারাচ্ছে!

এক চোখে দেখতে পাচ্ছে না আলিফ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় গুরুতর আহত ১৮ বছর বয়সী আলিফের একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা তৈরী হয়েছে। এই খবর সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতা ও ব্যক্তিত্ব।

 এনসিপি নেতা প্রিতম দাস জানিয়েছেন, আলিফের মা একজন প্রতিবন্ধী। বাবা অসুস্থ শয্যাশায়ী। অভাগাদের সম্বল দুই সন্তানের একজন আলিফ।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এক ফেসবুক পোস্টে দাবি করেন, ছাত্রদল ও বিএনপির হামলায় স্কুলপড়ুয়া আলিফের চোখে রড দিয়ে আঘাত করা হয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, এ ধরনের ঘটনা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিচ্ছবি হতে পারে না।

দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও আলিফের চিকিৎসা নিয়ে একটি পোস্ট দেন। তিনি জানান, হামলার পর গুরুতর আহত অবস্থায় আলিফকে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও হাসপাতালের গেটের সামনেও হামলার মুখে পড়তে হয়। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সারজিস আরও জানান, চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, আলিফের একটি চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি নষ্ট হয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

এনসিপির সাবেক নেত্রী ও চিকিৎসক ডা. তাসনীম জারা তার প্রতিক্রিয়ায় বলেন, মাত্র ১৮ বছর বয়সী একটি ছেলের একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর ঘটনা অত্যন্ত মর্মান্তিক।

তিনি সহিংসতার নিন্দা জানিয়ে বলেন, অতীতে রাজনৈতিক সহিংসতার শিকার হওয়ার অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেওয়া প্রয়োজন ছিল। প্রতিশোধ নয়, মানবিকতা ও আইনের শাসনই হওয়া উচিত রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি।

এদিকে এনসিপি নেত্রী মনিরা শারমিন আলিফকে হাসপাতালে গিয়ে দেখার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন। তিনি লেখেন, আহত অবস্থাতেও আলিফ নিজের চেয়ে হবিগঞ্জের পরিস্থিতি এবং দলের অন্য নেতাদের খোঁজ নিচ্ছিল। তার ভাষায়, আলিফের মানসিক দৃঢ়তা তাকে আবেগাপ্লুত করেছে। তিনি আলিফের দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চান।

স্কাই টাইমস/ এমএ/ ৩০ জুলাই

বিষয় : এনসিপি হবিগঞ্জে মামলা চোখ হারাচ্ছে আলিফ

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ছাত্রদলের হামলায় আহত আলিফ চোখ হারাচ্ছে!

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x