মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

হবিগঞ্জ পৌর এলাকায় সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৯ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। ঘোষণায় বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, একই সময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপির সহযোগী সংগঠনগুলোর পৃথক কর্মসূচি থাকায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এ কারণে উত্তেজনা সৃষ্টি, সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে প্রশাসন আশঙ্কা করছে।

এ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে পৌর এলাকায় ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

স্কাই টাইমস / এমএ / ২৯ জুলাই

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x