হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে হামলার ঘটনার পর দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। একই সঙ্গে বুধবারের ঘোষিত বিক্ষোভ কর্মসূচি বানচালের উদ্দেশ্যে দলের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও দাবি করেছে এনসিপি।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ উদ্দিন তারেক জানান, মঙ্গলবারের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের পক্ষ থেকে এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
নাহিদ উদ্দিন তারেক আরও অভিযোগ করেন, বুধবারের বিক্ষোভ কর্মসূচি যাতে সফল না হয়, সে লক্ষ্যেই জেলা আহ্বায়কসহ দলের সিনিয়র নেতাদের গ্রেপ্তারের অভিযান পরিচালনা করা হচ্ছে।
এর আগে একই দিন হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা শেষে দলের শীর্ষ নেতাদের বহরে হামলার ঘটনা ঘটে।
এদিকে, মামলার বিষয়ে বিএনপি বা ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
হবিগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার এনসিপির ঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদারের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্কাই টাইমস/ এমএ/ ২৯ জুলাই
বিষয় : ছাত্রদল এনসিপি বিএনপি হবিগঞ্জে মামলা

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬