সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

৫২ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের জব্দকৃত মাদকদ্রব্য

কুমিল্লার কোটবাড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে প্রায় ৫২ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর প্রাঙ্গণে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

বিজিবি জানায়, কুমিল্লা ১০ বিজিবি এবং সুলতানপুর ৬০ বিজিবি গত তিন থেকে চার বছরে সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে। ধ্বংস করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫১ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ১২৫ টাকা।

অনুষ্ঠানে বিজিবির কর্মকর্তারা বলেন, সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত টহল কার্যক্রম আরও শক্তিশালী করা হবে। একই সঙ্গে মাদক প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।

মাদক ধ্বংস কর্মসূচিতে কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রাকিবুল হাসান, জেলা প্রশাসক রোজী আক্তার, ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ, র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলমসহ বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্কাই টাইমস/ এমএ/ ২৮ জুলাই

বিষয় : বিজিবি মাদকদ্রব্য

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x