মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন, নিহত স্কুলছাত্র নিজেরই ছেলে

কিশোরগঞ্জ শহরে সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুটি যে নিজের সন্তান, তা জানতে পেরে শোকে ভেঙে পড়েন এক পুলিশ কনস্টেবল।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা ২০ মিনিটের দিকে শহরের গাইটাল এলাকায় আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন আবদুল ওয়াহেদ (১০) ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা কনস্টেবল সামসুল কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, বিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় সিমেন্টবোঝাই একটি ট্রাক তুহিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে যান কনস্টেবল সামসুল। তখনও তিনি জানতেন না, নিহত শিশুটি তারই ছেলে। ঘটনাস্থলে পৌঁছে সন্তানের মরদেহ দেখে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন। পরে সহকর্মী পুলিশ সদস্য ও স্থানীয়রা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্কাই টাইমস / এমএ / ২৫ জুলাই

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x