সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সম্রাট

কুমিল্লার দাউদকান্দিতে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাহবুব সম্রাট (৩৪) নামে কথিত এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার মালিগাঁও ইউনিয়নের থৈরখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দাউদকান্দি মডেল থানার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

গ্রেপ্তার মাহবুব সম্রাট তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মোশারফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদক, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া গত বছরের ২৫ জুলাই রাতে গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় তার ছোট ভাই মামুন সম্রাট গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই ঘটনায় মাহবুব সম্রাটের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

বুধবার সন্ধ্যায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার ইব্রাহিম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে থৈরখোলা গ্রামের আকবর আলী শাহ মৎস্য চাষ প্রকল্পের অফিসসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাহবুব সম্রাট পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং গুলিসহ অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনাটি নিয়ে আরও তদন্ত অব্যাহত রয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বলেন, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

স্কাই টাইমস/ এমএ/ ২৩ জুলাই

বিষয় : সন্ত্রাসী গ্রেফতার কুমিল্লা

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সম্রাট

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x