গোপালগঞ্জে আদালতের বিচারকাজ চলাকালে বিচারকের ছুড়ে দেওয়া একটি কাচের পেপারওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামে এক শিক্ষানবিশ নারী আইনজীবী আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত আইনজীবী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২২ জুলাই) দুপুরে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এর এজলাসে এ ঘটনা ঘটে।
আদালতসংশ্লিষ্ট সূত্র ও আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, বিচারকার্য চলাকালে আদালত কক্ষের পেছনের সারিতে উপস্থিত কয়েকজন বিচারপ্রার্থী ও আইনজীবীর কথাবার্তায় অসন্তোষ প্রকাশ করেন বিচারক মো. সুজন মিয়া। একপর্যায়ে তিনি টেবিলে থাকা একটি কাচের পেপারওয়েট ছুড়ে মারলে সেটি শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথায় গিয়ে লাগে। এতে তিনি গুরুতর আহত হন এবং তার মাথা ফেটে যায়।
ঘটনার পর আদালত কক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে উপস্থিত আইনজীবীরা দ্রুত আহত সাবিহা সুলতানাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির নেতারা তীব্র উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তারা ঘটনাটিকে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জুলকদর রহমান বলেন, একজন বিচারকের কাছ থেকে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি কৌঁসুলি (জিপি) এম এ আলম সেলিম বলেন, এ ঘটনায় আইনজীবী সমাজ গভীরভাবে মর্মাহত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্কাই টাইমস / এমএ / ২২ জুলাই

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬