মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

বাবাকে দাফনের রাতেই এটিএমে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষার হলে ইকন

বাবাকে হারানোর শোক এখনও কাটেনি। দাফনের মাত্র ২৪ ঘণ্টা আগে শেষ বিদায় জানিয়েছেন বাবাকে। সেই রাতেই দায়িত্ব পালন করেছেন এটিএম বুথের নিরাপত্তাকর্মী হিসেবে। পরদিন সকালে চোখের জল লুকিয়ে অংশ নিয়েছেন এইচএসসি পরীক্ষায়। এমনই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন বাগেরহাটের শিক্ষার্থী ইসমাইল ইকন দাড়িয়া।

বাগেরহাট শহরের মুনিগঞ্জ মেডিকেল স্কুল রোড এলাকার বাসিন্দা ইকন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। তিনি খানজাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। সংসারের অভাব মেটাতে পড়াশোনার পাশাপাশি প্রায় দুই মাস ধরে শহরের রেলরোড এলাকার কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে রাতের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন। এ কাজের জন্য মাসে পান মাত্র ৮ হাজার টাকা।

পরিবারের সদস্যরা জানান, ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া প্রায় ১৯ বছর মোটরসাইকেল ভাড়া চালিয়ে সংসার চালিয়েছেন। বড় ছেলে ইমন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মানসিক ভারসাম্য হারানোর পর পরিবারের দায়িত্ব অনেকটাই এসে পড়ে ইকনের কাঁধে।

ইকনের ভাষ্য, মঙ্গলবার রাতে হঠাৎ তার বাবার বুকে তীব্র ব্যথা শুরু হয়। প্রথমে গ্যাসের সমস্যা ভেবে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। রাত ২টা ও ভোর ৪টার দিকে দু'দফা বমি করেন। পরে ভোর ৫টার দিকে শ্বাসকষ্ট বেড়ে গেলে তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। শেষ পর্যন্ত চিকিৎসার আগেই মারা যান তিনি।

বাবার মৃত্যুর শোক, সংসারের দায়িত্ব আর নিজের ভবিষ্যতের লড়াই—সবকিছু একসঙ্গে বয়ে নিয়েই এইচএসসি পরীক্ষার হলে বসেছেন ইসমাইল ইকন দাড়িয়া। তার এই সংগ্রামের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্কাই টাইমস / এমএ / ২২ জুলাই

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x