মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

‍শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের (বলৎকার) অভিযোগে মোস্তাফিজুর রহমান (২৫) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি সালিশি বৈঠকের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও স্থানীয়দের তৎপরতায় তা পণ্ড হয়ে যায়।

মঙ্গলবার (২১ জুলাই) শেষ বিকেলে উপজেলার সদকী ইউনিয়নের ‘তালোয়া হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং’ থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমান ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে।

এলাকাবাসী ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, গত ১২ জুলাই সকালে মাদ্রাসার বয়সে বড় শিক্ষার্থীরা বাইরে বোর্ড পরীক্ষা দিতে গেলে হেফজখানায় মাত্র ৫ জন শিশু উপস্থিত ছিল। বেলা ১১টার দিকে শিশুটিকে ঘুমন্ত অবস্থায় বলৎকার করেন ওই শিক্ষক। শিশুটি জেগে উঠলে শিক্ষক তার মাথায় হাত বুলিয়ে এটিকে ‘স্বপ্ন’ মনে করতে বলেন। শিশুটির অভিযোগ, এভাবেই ভয়ভীতি ও বিভ্রান্তিকর কথার সুযোগ নিয়ে গত ১০-১২ দিন ধরে শিক্ষক মোস্তাফিজুর রহমান তাকে একাধিকবার নির্যাতন করেন।

মঙ্গলবার দুপুরে অন্য এক শিক্ষার্থীকে মারধর করেন অভিযুক্ত শিক্ষক। সেই ঘটনার জের ধরে শিশুটির ওপর ঘটে যাওয়া নির্যাতনের বিষয়টি স্থানীয়দের সামনে উঠে আসে।

ঘটনাটি ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি করে সালিশি বৈঠকের আয়োজন করে মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটি। মাদ্রাসার সভাপতি মো. জুলফিকার মাহমুদের উপস্থিতিতে এই আপোষ-মীমাংসার চেষ্টা চালানো হয়। তবে স্থানীয় সচেতন বাসিন্দারা ঘটনাটি তাৎক্ষণিক পুলিশকে জানালে সালিশ পণ্ড হয়ে যায় এবং পুলিশ এসে অভিযুক্তকে আটক করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, "সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগী শিশু ও তার অভিভাবককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ঘটনাটি কয়েক দিন আগের হওয়ায় আলামত নষ্টের আশঙ্কায় বলৎকারের চেষ্টার মামলা রুজু করে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার দেখানো হয়েছে।"

অন্যদিকে, চিকিৎসাগত পরীক্ষার গুরুত্ব তুলে ধরে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন জানান, ঘটনার সত্যতা যাচাই ও আইনি প্রমাণের স্বার্থে শিশুটির দ্রুত ডাক্তারি পরীক্ষা করা প্রয়োজন। কিছুটা বিলম্ব হলেও শারীরিক পরীক্ষার মাধ্যমে ক্ষতের অস্তিত্ব ও প্রয়োজনীয় আলামত উদ্ধার করা সম্ভব।

স্কাই টাইমস / এমএ / ২২ জুলাই

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x