মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

শাপলা চত্বর হত্যাকাণ্ড:

তদন্তে মিলেছে ৬১ জনের মৃত্যুর তথ্য, ২১ জুলাই চার্জ দাখিলের আশা

রাজধানী: ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে ৬১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২১ জুলাই মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

রোববার (১৯ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, তদন্তের খসড়া তালিকায় ৬১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। বাকি তিনজনের পরিচয় শনাক্তের কাজ এখনও চলছে।
হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের খসড়া নিয়ে আলোচনা হয়েছে। অভিযোগপত্রে যেন কোনো প্রকৃত আসামি বাদ না পড়ে এবং নির্দোষ কেউ যেন অন্তর্ভুক্ত না হন, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ২১ জুলাই নির্ধারিত সময়েই ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হবে।
ব্রিফিংয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, শুরু থেকেই তারা দাবি করে আসছেন যে নিহতদের প্রকৃত সংখ্যা ও তথ্যের অনেক অংশ অনুপস্থিত রয়েছে। তার ভাষ্য, তৎকালীন সময়ে রাষ্ট্রীয়ভাবে নিহতদের মরদেহ গোপনের চেষ্টা করা হয়েছিল। ফলে তদন্ত প্রতিবেদনে সব তথ্য উঠে আসেনি। তবে সংগঠনের কাছে সংরক্ষিত নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী ৬১ জন নিহতের তথ্যই তদন্তে অন্তর্ভুক্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহারসহ সংগঠনটির একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন সকালে শাপলা চত্বরের ঘটনায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদন প্রসিকিউশনের হাতে পৌঁছে। ওই প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিদের তালিকায় আরও রয়েছেন একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা, সাংবাদিক শাহরিয়ার কবীর এবং তৎকালীন পুলিশ, র‌্যাব ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ কয়েকজন কর্মকর্তা।

স্কাইটাইমস/টিএম/১৯ জুলাই 

বিষয় : আদালত শাপলা চত্ত্বর হত্যাকাণ্ড চার্জশিট শাপলা চত্ত্বর

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

তদন্তে মিলেছে ৬১ জনের মৃত্যুর তথ্য, ২১ জুলাই চার্জ দাখিলের আশা

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x