মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

বন্যা মোকাবিলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা, জলোচ্ছ্বাস ও উপকূলীয় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৮ জুলাই) কক্সবাজারের পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ১০০টি ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। তিনি বলেন, সরকারের রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ’—এই নীতিকে সামনে রেখেই রাষ্ট্র পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, বন্যা পুরোপুরি রোধ করার কোনো জাদুকরি সমাধান নেই। নদী ও উপকূলীয় এলাকায় বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস প্রাকৃতিক বাস্তবতা। তবে এসব দুর্যোগের ক্ষতি কমাতে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় স্থায়ী ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ এবং কার্যকর পানি নিষ্কাশনের জন্য নতুন স্লুইসগেট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্লুইসগেট ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী জানান, এগুলোর দৈনন্দিন পরিচালনার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের পরিবর্তে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ওপর থাকবে। এতে প্রয়োজন অনুযায়ী সময়মতো স্লুইসগেট খুলে পানি নিষ্কাশন নিশ্চিত করা সহজ হবে।

তিনি বলেন, শুধু ক্ষতিগ্রস্ত বসতবাড়ির মালিকদের নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশুপালকদের জন্যও সরকার সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ দেওয়া হবে। একই সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতির জরিপ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়কসহ বিভিন্ন অবকাঠামো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সরকার সবসময় মানুষের পাশে থেকে ন্যায়বিচার ও জনকল্যাণ নিশ্চিত করতে কাজ করবে।

তিনি বলেন, সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে সরকারি সেবা সহজে পৌঁছে দিতে সরকার জনবান্ধব ও দরিদ্রবান্ধব নীতি অনুসরণ করছে।

অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং বিতরণ করা ত্রাণসামগ্রী ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি পেকুয়ার বন্যাকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

এর আগে সকালে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা এলাকার ভাঙা বেড়িবাঁধ পরিদর্শন করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত অংশগুলো ঘুরে দেখে ভাঙনের কারণে সৃষ্ট পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত ও স্থায়ীভাবে সংস্কার, পুনরায় প্লাবনের ঝুঁকি কমানো এবং স্থানীয় বাসিন্দাদের জানমাল ও বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।

পরে সাংবাদিকদের তিনি জানান, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ স্থায়ীভাবে সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দ্রুত কাজ শুরু করে ভবিষ্যতে এলাকাবাসীকে বন্যা ও জোয়ারের ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে।

এ সময় স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে বেড়িবাঁধের দুর্বলতা এবং সাম্প্রতিক ভাঙনের কারণে ভোগান্তির কথা তুলে ধরে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে টেকসই ও স্থায়ী সংস্কারের দাবি জানান। 

স্কাইটাইমস/টিএম/১৮ জুলাই 

বিষয় : কক্সবাজার বেড়িবাঁধ

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বন্যা মোকাবিলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x