মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

কুমিল্লায় পুকুর থেকে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

কুমিল্লার মুরাদনগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে একটি পুকুর থেকে অহিদ ভূঁইয়া (৬০) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, স্থানীয় একটি সেচ প্রকল্পের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের পশ্চিমপাড়ার আবু সাঈদের পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায়।

নিহত অহিদ ভূঁইয়া লক্ষ্মীপুর গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত দুধ মিয়া ভূঁইয়ার ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি এলাকার একটি সেচ প্রকল্পের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে অহিদ ভূঁইয়া বাড়ি থেকে লক্ষ্মীপুর বাজারের উদ্দেশে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতভর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাননি। পরদিন সকালে পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়।

নিহতের স্ত্রী অভিযোগ করে বলেন, স্থানীয় সেচ প্রকল্প পরিচালনা নিয়ে কয়েকজনের সঙ্গে তার স্বামীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রাখা হয়েছে।

এ বিষয়ে মুরাদনগর থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্কাই টাইমস/ এমএ/ ১৪ জুলাই

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x