জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে বর্তমান সরকারের পরিণতিও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মতো হবে। তিনি বলেন, দেশের সিদ্ধান্ত বিদেশি প্রভাবের ভিত্তিতে চলতে পারে না এবং জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে সারজিস আলম প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, তিনি শুধু ব্যক্তিগত যোগ্যতায় প্রধানমন্ত্রী হননি। দীর্ঘ সময় পর দেশে ফিরে আসার পর জনগণের আবেগ, প্রত্যাশা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের বিশ্বাসের প্রতিফলন হিসেবেই ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণ যে আস্থা ও দায়িত্ব বর্তমান সরকারের হাতে তুলে দিয়েছে, তা যথাযথভাবে রক্ষা করতে পারলে ভবিষ্যতেও জনগণের সমর্থন পাওয়া সম্ভব হবে। তবে সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন না হলে, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রতি জনগণের সমর্থন নাও থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই অভ্যুত্থানের চেতনা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে এনসিপি ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ স্লোগানে দেশজুড়ে পদযাত্রা ও পথসভার আয়োজন করেছে।
বগুড়া জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের অ্যাম্বাসেডর ইজাজ আল ওয়াসী জ্বীমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক সাদিক মাহাদী, বগুড়া জেলা এনসিপির আহ্বায়ক এমএসএ মাহমুদ, সদস্য সচিব সুলতান মাহমুদ এবং দুপচাঁচিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী ও এনসিপি মনোনীত পৌর মেয়র প্রার্থী আবু বক্কর সিদ্দিক।
স্কাইটাইমস/টিএম/১৪ জুলাই
বিষয় : জুলাই গণ-অভ্যূত্থান এনসিপি জুলাই সনদ সরকার

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬