টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা স্থগিত না করার সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবশিষ্ট এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে যাওয়ার ঘটনার পর এবার শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা আদায় করেন তারা।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে আন্দোলনরত ‘এইচএসসি ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা গায়েবানা জানাজায় অংশ নেন।
এর আগে সকাল ১১টা থেকে নগরের মুরাদপুরে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। দুপুরের দিকে তারা শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে সেটি মাথায় করে নিয়ে যান। এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষা বোর্ডের ফটক খুলে নেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বিকেল ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সাময়িকভাবে সড়ক ছেড়ে দিলেও কর্মসূচি অব্যাহত রাখেন। পরে তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে অবশিষ্ট পরীক্ষা পেছানোসহ ৭ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেন।
স্কাই টাইমস / এমএ / ১৪ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬