মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

যুবশক্তির নেত্রীর পেয়ারা বাগানের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড

যুবশক্তির নেত্রীর পেয়ারা বাগানের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

 নাটোরের বনপাড়া উপজেলার মানিকপুর এলাকায় জাতীয় যুবশক্তির নাটোর জেলা সদস্য সচিব ও নারী কৃষি উদ্যোক্তা শারমিন আক্তারের পেয়ারা বাগানে দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে। রাতের আঁধারে বাগানের ১০ থেকে ১৫টি ফল ও ফুলে ভরা পেয়ারা গাছ কেটে ফেলার ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী শারমিন আক্তার জানান, প্রায় দেড় বছর আগে নিজের সঞ্চয় ও স্বামীর সহযোগিতায় তিনি ১০ বিঘা জমি লিজ নিয়ে একটি বাণিজ্যিক পেয়ারা বাগান গড়ে তোলেন। দীর্ঘদিনের পরিশ্রম, পরিচর্যা ও বিনিয়োগের মাধ্যমে বাগানটি ফলন দিতে শুরু করেছিল।

মঙ্গলবার ভোরে বাগানের তত্ত্বাবধায়কের কাছ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ১০ থেকে ১৫টি ফল ও ফুলে ভরা পেয়ারা গাছ কেটে ফেলেছে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত শারমিন আক্তার বলেন, “প্রতিটি গাছ আমার কাছে সন্তানের মতো। দেড় বছরের শ্রম, ত্যাগ ও স্বপ্নের ওপর এটি একটি নৃশংস আঘাত।”

তিনি বলেন, “আজ কয়েকটি গাছ কাটা হয়েছে, ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। একজন নারী উদ্যোক্তা হিসেবে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”

শারমিন আক্তার জানান, তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং কৃষি উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছেন।

স্থানীয়দের ভাষ্য, বাগানটি এলাকায় একটি সম্ভাবনাময় কৃষি উদ্যোগ হিসেবে পরিচিত ছিল। এ ধরনের নাশকতা শুধু একজন উদ্যোক্তার আর্থিক ক্ষতিই নয়, নতুন কৃষি উদ্যোক্তাদের জন্যও নিরুৎসাহব্যঞ্জক বার্তা বহন করে।

ঘটনায় স্থানীয় প্রশাসনের দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্কাই টাইমস/ এমএ/ ১৪ জুলাই

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

যুবশক্তির নেত্রীর পেয়ারা বাগানের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x