মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

উজানের ঢলে ফুলে উঠেছে তিস্তা, বন্যার শঙ্কা নীলফামারীতে

 টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে আবারও পানি বেড়েছে তিস্তা নদীতে। এর ফলে নীলফামারীর তিস্তা তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার তথ্য অনুযায়ী, নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৮ মিটার। সেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার হওয়ায় নদীর পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এছাড়া জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাও প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন জানান, তিস্তার পানি বাড়তে থাকায় ইতোমধ্যে নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকায় পানি প্রবেশ শুরু হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, সন্ধ্যা ৬টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। রাতের দিকে পানির উচ্চতা আরও বাড়তে পারে। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে সকালে পানি কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

স্কাইটাইমস/টিএম/১৩ জুলাই 

বিষয় : তিস্তা নীলফামারী

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

উজানের ঢলে ফুলে উঠেছে তিস্তা, বন্যার শঙ্কা নীলফামারীতে

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x