মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ছাত্রশিবিরকে বিদায় জানিয়ে আবেগঘন বার্তা সাদিক কায়েমের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি থেকে আনুষ্ঠানিক বিদায়ের ঘোষণা দিয়েছেন। সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টের শুরুতে তিনি লেখেন, "বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আমার আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন! দেখতে দেখতে দীর্ঘ এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটলো। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।"

সাদিক কায়েম জানান, জীবনের সবচেয়ে সুন্দর ও ফলপ্রসূ সময়গুলো তিনি ছাত্রশিবিরের সঙ্গে কাটিয়েছেন। সংগঠনটি তাকে দেশ ও জাতিকে নিয়ে ভাবতে, জড়তা কাটিয়ে কথা বলতে এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন। পাশাপাশি আত্মিক ও আধ্যাত্মিক বিকাশেও ছাত্রশিবিরের অবদানের কথা স্মরণ করেন তিনি।

বিদায়ী বার্তায় তিনি ছাত্রশিবিরের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের সান্নিধ্য ও দিকনির্দেশনা তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। জীবনের প্রতিটি পর্যায়ে তিনি তাদের কাছ থেকে শিক্ষা ও অনুপ্রেরণা পেয়েছেন বলেও উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে ছাত্রশিবিরের জন্য দোয়া করে সাদিক কায়েম বলেন, আল্লাহ যেন সংগঠনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক কবুল করেন এবং ভবিষ্যতে মজলুম মানুষের কল্যাণে কাজ করার তাওফিক ও যোগ্য নেতৃত্ব দান করেন।

জানা যায়, ঢাকা মহানগর দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন করার জন্যই তিনি ছাত্র শিবির থেকে বিদায় নিয়েছেন। 

উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে নির্ধারিত বয়সসীমা অতিক্রম করলে বা সাংগঠনিক নিয়ম অনুযায়ী সদস্যদের ছাত্রসংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সাদিক কায়েমের এই বিদায়ের পর তার ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তবে আলোচনা আছে তিনি জামায়াতে যোগ দিবেন এবং জামায়াতের আমিরের যুব বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পেতে পারেন। 

স্কাই টাইমস/ এমএ/ ১৩ জুলাই

বিষয় : ছাত্রশিবির ডাকসু ভিপি সাদিক কায়েম

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ছাত্রশিবিরকে বিদায় জানিয়ে আবেগঘন বার্তা সাদিক কায়েমের

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x