মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

এক ছাত্রনেতার বিদায় ও ইতিহাসের পুনর্পাঠ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের ছাত্রশিবির থেকে বিদায় কেবল একজন ছাত্রনেতার বিদায় নয়; এটি বাংলাদেশের ছাত্ররাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইতিহাসে তাঁর অবস্থান অনন্য। কারণ, তিনিই শিবিরের ইতিহাসে প্রথম নেতা, যিনি শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে দেশের সর্বোচ্চ ছাত্রসংসদ ডাকসুর ভিপি নির্বাচিত হন।শেখ হাসিনার শাসনামলে যে সংগঠনটি ক্যাম্পাসে কার্যত নিষিদ্ধ ছিল। দমন-পীড়নের শিকার হয়েছে অসংখ্য নেতাকর্মী। প্রকাশ্যে রাজনীতি করতে পারতোনা। সেই সংগঠনের একজন নেতা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হওয়া নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা।সাদিক কায়েমের গুরুত্ব কেবল তাঁর পদে নয়, বরং তাঁর প্রতীকী অবস্থানে। তিনি এমন এক সময়ের প্রতিনিধি, যখন দীর্ঘদিন কোণঠাসা  থাকা সংগঠন ভোটের রাজনীতির মাধ্যমে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণের চেষ্টা করেছে। একই সঙ্গে তিনি শিবিরের অতীত ভাবমূর্তি ও বর্তমান রাজনৈতিক অবস্থানের মধ্যে একটি নতুন সেতুবন্ধন তৈরির চেষ্টাও করেছেন। যার কারণে ডাকসু পরবর্তীতে শিবির বিভিন্ন ক্যাম্পাসে একের পর এক সাফল্য  পেয়েছে।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনৈতিক ইতিহাস বিতর্ক, সংঘাত ও দমন-পীড়নের নানা অধ্যায়ে পরিপূর্ণ। বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে সংগঠনটির নেতাকর্মীরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গ্রেপ্তার, মামলা ও নির্যাতনের মুখোমুখি হয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে এমন একটি পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে শিবিরের পরিচয়ে প্রকাশ্যে রাজনীতি করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। অনেক ক্ষেত্রে শিবির কর্মীরা নিজেদের রাজনৈতিক পরিচয় গোপন রাখতেন। সংগঠনটির মতে, শুধুমাত্র শিবিরের কর্মী বা সমর্থক হওয়ার অভিযোগেই বহু শিক্ষার্থী শিক্ষাজীবন শেষ করতে পারেননি।তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররাজনীতির নতুন বাস্তবতা তৈরি হয়। বহু বছর পর বিভিন্ন ছাত্রসংগঠন প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পেতে শুরু করে ছাত্রশিবির। এরপর থেকে দীর্ঘদিন আড়ালে থাকা সংগঠনটি প্রকাশ্যে কর্মসূচি, মতবিনিময় সভা, ভর্তি-সহায়তা কার্যক্রম, বিতর্ক, সাংস্কৃতিক আয়োজন এবং বিভিন্ন শিক্ষার্থী ইস্যুতে সক্রিয় ভূমিকা নিতে শুরু করে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে নিজেদের নতুনভাবে উপস্থাপনেরও চেষ্টা চালায় সংগঠনটি।যারকারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রশিবির উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে সাদিক কায়েমের ভিপি নির্বাচিত হওয়ার পর সংগঠনটি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদেও এককভাবে জয় পায়।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)—এসব নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেলের সাফল্য দেশের ছাত্ররাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেয়। একসময় ক্যাম্পাসে টিকে থাকাই যেখানে ছিল বড় চ্যালেঞ্জ, সেখানে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব অর্জন সংগঠনটির জন্য বড় রাজনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হয়।স্কাই টাইমস/ এমএ/ ১৩ জুলাই

এক ছাত্রনেতার বিদায় ও ইতিহাসের পুনর্পাঠ