মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

শিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম, করবেন মেয়র নির্বাচন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের যুববিষয়ক উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পেতে পারেন বলেও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

শিবিরের একাধিক সূত্রের ভাষ্য, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে তিনি ছাত্রসংগঠনের সাংগঠনিক দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন। ছাত্রসংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পর্যায়ের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনের লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সূত্রগুলোর দাবি।

এদিকে, জামায়াতের শীর্ষ পর্যায়ে সাদিক কায়েমকে যুবসম্পর্কিত কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে দলটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি এই পরিবর্তন বাস্তবে কার্যকর হয়, তাহলে ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে সাদিক কায়েমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের সম্ভাব্য কৌশল নিয়েও নতুন করে আলোচনা তৈরি হতে পারে।

তবে সাদিক কায়েম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিংবা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সাদিক কায়েম বর্তমানে ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং অতীতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দায়িত্বেও ছিলেন।

স্কাই টাইমস/ এমএ/ ১৩ জুলাই

বিষয় : ছাত্রশিবির ডাকসু ভিপি সাদিক কায়েম শিবির থেকে বিদায়

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম, করবেন মেয়র নির্বাচন

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x