মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মোহনা টিভির অফিসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সাংবাদিকদের

কুমিল্লা জেলার দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে হামলা, মালামাল লুট এবং অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কুমিল্লায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

রোববার (১২ জুলাই) দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, লুট হওয়া মালামাল উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহার রায়হান, সাংবাদিক ওমর ফারুকী তাপস, এখন টেলিভিশনের ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, চ্যানেল ওয়ানের দিল রুবাইয়াত সৌরভী, যমুনা টেলিভিশনের খোকন চৌধুরী, বৈশাখী টিভির আনোয়ার হোসাইন, দেশ টিভির সুমন কবির ভূঁইয়া, এসএ টেলিভিশনের রফিকুল ইসলাম, ডিবিসি নিউজের নাসির উদ্দিন চৌধুরী, দীপ্ত টিভির শাকিল মোল্লা, নিউজ টোয়েন্টিফোরের এইচ এম মহিউদ্দিন, জিটিভির মহিউদ্দিন ভূঁইয়া, স্টার টিভির আবদুল্লাহ আল মারুফ, দৈনিক সময়ের আলোর মঈন নাসের খাঁন, এশিয়ান টিভির মাহফুজ আনোয়ার সৌরভ, দৈনিক সকালের সময়ের রায়হান, দৈনিক ভোরের কলমের ইয়াসিন মিয়াসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

বক্তারা বলেন, গত ৬ জুলাই দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কুমিল্লা উত্তর প্রতিনিধি শাহাব উদ্দিনের কার্যালয়ের তালা ভেঙে দিনের বেলায় চারটি ভ্যানে করে দুর্বৃত্তরা অফিসের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। পরে তারা অফিসে নতুন তালা ঝুলিয়ে দেয়। এ ধরনের ঘটনা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ এবং সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও সংবাদমাধ্যমের কার্যালয়ে ভাঙচুর-লুটপাটের মতো ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে। তাই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, লুট হওয়া মালামাল উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

স্কাই টাইমস/ এমএ/ ১২ জুলাই

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মোহনা টিভির অফিসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x