জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, আনোয়ারার উপকূলীয় বেড়িবাঁধ এলাকার মানুষের দীর্ঘদিনের অন্যতম প্রধান সমস্যা। অতীতে এই বাঁধ নির্মাণের নামে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ হলেও তা সঠিকভাবে কাজে লাগানো হয়নি। চলতি অর্থবছরেও এ খাতে বরাদ্দ রয়েছে এবং এই অর্থের একটি টাকাও যেন অপচয় বা দুর্নীতির মাধ্যমে নষ্ট না হয়, সে বিষয়ে কঠোর অবস্থানে থাকার কথা জানান তিনি।
রোববার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা দোভাষী বাজার এলাকায় বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে উপকূলীয় বেড়িবাঁধের অবস্থা নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সংসদে বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হবে এবং দ্রুত বেড়িবাঁধ নির্মাণকাজ বাস্তবায়নের দাবি জানানো হবে।
দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যে কারণেই হোক, সরকার পরিস্থিতি কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনতে পারছে না। তবে এ মুহূর্তে দোষারোপের চেয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো বেশি জরুরি। তিনি দুর্যোগ মোকাবিলায় দল-মত নির্বিশেষে সামর্থ্যবান ব্যক্তি, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে সারা দেশের মানুষের উদ্বেগ রয়েছে। এনসিপির কেন্দ্রীয় নেতারা শুরু থেকেই ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছেন। সরেজমিনে এসে দেখা গেছে, কয়েকশ পরিবার পাঁচ থেকে সাত দিন ধরে পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। অনেক এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের কার্যকর উপস্থিতি দেখা যায়নি এবং প্রয়োজনীয় ত্রাণ থেকেও অনেকে বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম জানান, আনোয়ারায় ত্রাণ কার্যক্রম শেষ করে বাঁশখালীসহ চট্টগ্রামের অন্যান্য বন্যাকবলিত এলাকাতেও এনসিপির উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
স্কাইটাইমস/টিএম/১২ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬