মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ফরিদপুরে বাসচাপায় নিহত ৫, বিক্ষুব্ধ জনতার আগুন

এ আই দিয়ে তৈরি বাসে আগুন দেয়ার প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়কে বিক্ষোভ শুরু করেন এবং অন্তত ছয়টি যানবাহনে আগুন ধরিয়ে দেন। এতে ওই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবোঝাই ট্রাক সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চাকা ফেটে সড়কের ওপর উল্টে যায়। এতে ট্রাকভর্তি ডিম মহাসড়কে ছড়িয়ে পড়ে। ডিম সংগ্রহ করতে আশপাশের লোকজন সড়কে নেমে এলে ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং অন্তত সাতজন আহত হন।

এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা অন্তত ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, নিহতদের মধ্যে ডিমবোঝাই ট্রাকের চালক রয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে সোয়াদী এলাকার লিটনের ছেলে জয়নাল (২৭), বাবলুর ছেলে আরিফ (২৭) এবং ওবায়দুর (৪০) রয়েছেন। ওবায়দুরের বাবার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অপর একজন নিহতের পরিচয়ও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। ট্রাকচালক ছাড়া নিহত ও আহতদের বেশিরভাগই সোয়াদী ও আশপাশের এলাকার বাসিন্দা। গুরুতর আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে সব নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্কাইটাইমস/টিএম/১১ জুলাই 

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ফরিদপুরে বাসচাপায় নিহত ৫, বিক্ষুব্ধ জনতার আগুন

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x