মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

প্রাথমিক শিক্ষক নিয়োগে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ৪৬ হাজার পরীক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।

রায়ের পর সাংবাদিকদের তিনি জানান, ২০২৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সে সময় কার্যকর থাকা ৮৪ শতাংশ কোটা পদ্ধতির ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। পরে ওই নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ১৫১ জন প্রার্থী হাইকোর্টে রিট আবেদন করেন।

তাজুল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের পর সুপ্রিম কোর্টের কোটা-সংক্রান্ত রায়ের আলোকে নিয়োগে ৯৩ শতাংশ মেধার ভিত্তি অনুসরণ করা উচিত ছিল। এ যুক্তিতে হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করে এবং ১৫১ জন রিটকারীর নিয়োগের নির্দেশ দেন।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করলে বৃহস্পতিবার বিষয়টির চূড়ান্ত শুনানি শেষে আপিল বিভাগ রায় ঘোষণা করেন। রায়ে আদালত তিনটি পর্যবেক্ষণ দিয়ে আপিল নিষ্পত্তি করেন এবং প্রায় ৪৬ হাজার পরীক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দেন।

তবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ফল পুনঃপ্রকাশ ও পরবর্তী নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

স্কাই টাইমস / এমএ / ০৯ জুলাই

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x