মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

শনিবার প্রকাশ্যে খোলা হবে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স আগামী শনিবার (১২ জুলাই) আবারও সবার উপস্থিতিতে খোলা হবে। দানবাক্স থেকে পাওয়া অর্থ প্রকাশ্যে গণনা শেষে ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতিতে নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে।

বুধবার (৯ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং মাজারের আর্থিক ব্যবস্থাপনাবিষয়ক উচ্চপর্যায়ের কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী।

তিনি জানান, মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠিত ১১ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি নির্ধারিত সময়ের মধ্যেই কার্যক্রম এগিয়ে নিচ্ছে। এ বিষয়ে বৃহস্পতিবার বিকেল ৪টায় কমিটির একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে। দুই দফা বৈঠকের মাধ্যমে চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করা হবে।

রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শনিবার দুপুর ১২টায় দানবাক্স খোলা হবে এবং অর্থ গণনার পুরো প্রক্রিয়া জনসম্মুখে সম্পন্ন করা হবে। এরপর ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতিতে সব অর্থ নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে।

তিনি আরও বলেন, মাজারের অর্থ ব্যবস্থাপনা নিয়ে জনমনে যে প্রশ্ন ও বিভ্রান্তি তৈরি হয়েছে, কমিটির সুপারিশের মাধ্যমে তার স্বচ্ছ ও গ্রহণযোগ্য সমাধান তুলে ধরা হবে। একই সঙ্গে মাজারের মর্যাদা, নিরাপত্তা এবং অর্থ ব্যবস্থাপনার জন্য একটি স্থায়ী ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে কমিটি।

এর আগে গত ২২ জুন প্রায় সাত শতকের প্রচলিত রীতি পরিবর্তন করে প্রথমবারের মতো জনসম্মুখে মাজারের তিনটি ঐতিহ্যবাহী দানের ডেক ও একটি দানবাক্স খোলা হয়। সেদিন গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। পরে সেই অর্থ সোনালী ব্যাংকে জেলা প্রশাসনের নামে খোলা নির্ধারিত হিসাবে জমা রাখা হয়।

মাজারের দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে গত ১২ জুন জেলা প্রশাসন উদ্যোগ নেয়। এরপর ১৮ জুন নতুন চারটি দানবাক্স স্থাপন করা হয় এবং পুরোনো তিনটি দানের ডেক ও একটি দানবাক্স সিলগালা করা হয়।

এই উদ্যোগকে কেন্দ্র করে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এক পক্ষ এটিকে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখলেও, অন্য পক্ষ মাজার পরিচালনায় প্রশাসনের সরাসরি সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তোলে।

পরে গত ২৬ জুন দীর্ঘমেয়াদি অর্থ ব্যবস্থাপনার কাঠামো নির্ধারণে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটিতে সিলেট সিটি করপোরেশন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, বিভাগীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, মাজারের মোতোয়াল্লি পরিবার এবং মসজিদ-মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। জেলা প্রশাসক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্কাই টাইমস / এমএ / ০৯ জুলাই 

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x