মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা!

বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা!
ব্রাহ্মণবাড়িয়ার মেথিকান্দা রেলস্টেশনের বুবি

ব্রাহ্মণবাড়িয়ার মেথিকান্দা রেলস্টেশনে বুবি নামে প্রায় ৭০ বছর বয়সী এক বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দীর্ঘ ২৫ বছর ধরে ভিক্ষা ও স্টেশন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে জমানো প্রায় ৪০ হাজার টাকা লুট করতেই দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্থানীয়দের ধারণা।

স্থানীয় সূত্র জানায়, হামলার সময় বুবিকে ঘুম থেকে তুলে নির্মমভাবে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি স্টেশনের একটি বেঞ্চে নীরবে বসে ছিলেন। পরে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর তাঁর কাছে থাকা প্রায় ৪০ হাজার টাকা পাওয়া যায়নি।

জানা গেছে, প্রায় ২৫ বছর আগে একদিন ট্রেনে চড়ে মেথিকান্দা স্টেশনে এসে ওঠেন বুবি। তিনি কোথা থেকে এসেছিলেন, কেন এসেছিলেন কিংবা তাঁর পরিবার-পরিজন কোথায়—এসব প্রশ্নের উত্তর কখনো জানা যায়নি। বাক্‌প্রতিবন্ধী হওয়ায় নিজের পরিচয়ও কাউকে জানাতে পারেননি তিনি।

স্টেশনকেই নিজের ঠিকানা বানিয়ে বছরের পর বছর কাটিয়েছেন বুবি। ভিক্ষা ও প্ল্যাটফর্ম পরিষ্কারের সামান্য আয় থেকে অল্প অল্প করে সঞ্চয় করেছিলেন প্রায় ৪০ হাজার টাকা। স্থানীয়দের ভাষ্য, এই টাকাই শেষ পর্যন্ত তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

বুবির মৃত্যু শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং সমাজের প্রান্তিক ও আশ্রয়হীন মানুষের নিরাপত্তাহীনতার নির্মম বাস্তবতাকেও সামনে এনে দিয়েছে। পরিচয়হীন এই বৃদ্ধার মৃত্যুতে কোনো শোকসভা নেই, নেই বড় কোনো প্রতিবাদ। অথচ তাঁর জীবন ও মৃত্যু প্রশ্ন রেখে গেছে—স্টেশন কিংবা ফুটপাতে বসবাসকারী মানুষের জীবনের মূল্য কি এতটাই কম?

স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। 

স্কাই টাইমস/ এমএ/ ০৯ জুলাই

বিষয় : পিটিয়ে হত্যা

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা!

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা!
0:00 / 0:00
1x