মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

উখিয়ায় পাহাড়ধসে নিহত ৮, জীবিত উদ্ধার ১৪

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে

টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় এখন পর্যন্ত ৮ জন নিহত হয়েছে। নিহত সবাই ১২ থেকে ১৩ বছর বয়সী কিশোরী। বুধবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে ক্যাম্পের এ-৩ ব্লকে অবস্থিত মসজিদুল কুবা মহিলা মাদরাসা ও হেফজখানায় এ দুর্ঘটনা ঘটে। 

এর আগে এই ঘটনার পর প্রথমে তিনজনের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছিল ফায়ার সার্ভিস। পরে উদ্ধার অভিযান চলাকালে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস, ক্যাম্প প্রশাসন এবং সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবকদের সমন্বিত অভিযানে এখন পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হয়েছে। তারা হলেন, রাশিদা বেগম (১৩), উম্মে নেজাতুল (১৩), উম্মে সালমা (১২) ও উমাইসা বিবি (১৩)। উম্মে নেজাতুল ও উম্মে সালমা সম্পর্কে সহোদর বোন এবং তারা রোহিঙ্গা ক্যাম্প-৩-এর বাসিন্দা। অপর দুইজন ক্যাম্প-৫-এর বাসিন্দা। বাকি চারজনের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে ক্যাম্প প্রশাসন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, ফায়ার সার্ভিস, ক্যাম্প প্রশাসনের আওতাধীন সিসিসিএম স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে বিকেল ৫টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়। ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা মোতায়েন রয়েছেন এবং দুর্ঘটনাপরবর্তী ব্যবস্থাপনা তদারকি করছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়।

স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার সময় মাদরাসাটিতে প্রায় ৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কায় অনেকেই ভবন থেকে বেরিয়ে গেলেও পাহাড়ঘেঁষা একটি কক্ষে থাকা কয়েকজন শিক্ষার্থীর ওপর হঠাৎ মাটি ধসে পড়ে। এতে তারা মাটিচাপা পড়ে হতাহত হয়।

ক্যাম্প-৫-এর বাসিন্দা মৌলভি ইউনুস বলেন, মাদরাসা ছুটি হওয়ার মাত্র কয়েক মিনিট আগে দুর্ঘটনাটি ঘটে। তার দাবি, মাটি ভরাট করে ওই মাদরাসা ভবন নির্মাণ করা হয়েছিল।

এর আগে গত সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে ভারী বৃষ্টির মধ্যে উখিয়ার তিনটি পৃথক রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় নারী ও শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছিল। সব মিলিয়ে গত তিন দিনে কক্সবাজারে টানা বর্ষণ ও পাহাড়ধসজনিত ঘটনায় প্রাণ হারিয়েছেন ২১ জন।

স্কাই টাইমস/টিএম/৮ জুলাই 

বিষয় : উখিয়ায় পাহাড়ধস

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

উখিয়ায় পাহাড়ধসে নিহত ৮, জীবিত উদ্ধার ১৪

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x