বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার কোনো ধরনের জোরজবরদস্তির মাধ্যমে নয়, বরং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের দেওয়া ম্যান্ডেটের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ‘দেশব্যাপী পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণ’ এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি-২০২৬’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।
রুহুল কবির রিজভী বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং সুশাসন নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, সরকারের আমলে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অ্যাব যে বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ বিএনপির প্রতিই আস্থা রাখে। তাঁর ভাষ্য, দেশের মানুষ মনে করে গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনায় বিএনপিই সবচেয়ে গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি।
তিনি বলেন, দেশে দুটি অপশক্তি সক্রিয় রয়েছে—একটি মুক্তিযুদ্ধবিরোধী এবং অন্যটি ২০২৪ সালের গণহত্যার সঙ্গে সম্পৃক্ত। এসব শক্তির বিপরীতে জনগণ বিএনপিকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে মূল্যায়ন করে।
বিএনপিকে নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার জবাবে টুকু বলেন, যারা নিজেরাই জনগণের সমর্থন হারিয়ে রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়েছে, তারাই বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার কথা বলছে। তবে জনগণের শক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা বিএনপিকে রাজনীতি থেকে সরানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশের মানুষের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তাঁর নেতৃত্বে দেশে গণতন্ত্র আরও সুসংহত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
দুই ধাপে আয়োজিত এ কর্মসূচির প্রথম পর্বে সকাল ১০টায় পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে দুপুর ১২টায় সাভারের ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করেন।
অ্যাবের সদস্য সচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান ও কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষিবিদ এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
স্কাই টাইমস/টিএম/৭ জুলাই
বিষয় : রুহুল কবির রিজভী

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬