মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

কুমিল্লার তিতাসে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

আটক হাসর মিয়া

কুমিল্লার তিতাস উপজেলায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে হাসর মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলার উত্তর আকালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে তিতাস থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি গত ১০ মে প্রথমবার তার ১৮ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে চলতি বছরের ১ জুলাই আবারও জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি তার মাকে জানালে তিনি গোপনে পুলিশকে অবহিত করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক জানান, অভিযুক্ত হাসর মিয়া পেশায় একজন অটোরিকশাচালক। গত ৫ জুলাই ভুক্তভোগী ও তার মা থানায় অভিযোগ করেন যে, তিনি একাধিকবার নিজের মেয়েকে ধর্ষণ করেছেন। অভিযোগ পাওয়ার পর থেকেই তাকে গ্রেপ্তারের অভিযান শুরু হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর আকালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্কাই টাইমস/ এমএ/ ০৭ জুলাই

বিষয় : ধর্ষণ

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কুমিল্লার তিতাসে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x