সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

স্বাস্থ্যমন্ত্রী

শনিবারের মধ্যে নরমাল ডেলিভারি রুম না থাকলে বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে নরমাল ডেলিভারি (লেবার) রুম চালু করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার একটি অংশে অতিরিক্ত মুনাফার প্রবণতা বেড়ে গেছে, যা রোগীদের স্বার্থের পরিপন্থী। মানুষের কল্যাণের পরিবর্তে অর্থ উপার্জনকে অগ্রাধিকার দেওয়ার কারণে স্বাস্থ্যসেবায় নানা নেতিবাচক প্রভাব দেখা দিচ্ছে।

তিনি বলেন, একসময় দেশের অধিকাংশ সন্তান স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নিত। বিশেষ করে গ্রামাঞ্চলে অভিজ্ঞ ধাত্রীদের সহায়তায় নিরাপদ প্রসবের দীর্ঘদিনের ঐতিহ্য ছিল। কিন্তু বর্তমানে প্রয়োজন না থাকলেও অনেক ক্ষেত্রে সিজারিয়ান অপারেশনের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে।

মন্ত্রী অভিযোগ করেন, কিছু অসাধু দালালচক্র ও চিকিৎসাকেন্দ্র গর্ভবতী নারীর পরিবারকে বিভিন্ন জটিলতার আশঙ্কা দেখিয়ে অপ্রয়োজনীয় সিজারিয়ানের দিকে ঠেলে দেয়। মা ও নবজাতকের নিরাপত্তার কথা ভেবে পরিবারগুলো চিকিৎসকদের পরামর্শ মেনে নেয়। তিনি বলেন, চিকিৎসকদের প্রতি মানুষের আস্থা অত্যন্ত গভীর। তাই চিকিৎসা পেশায় নৈতিকতা আরও জোরদার করা প্রয়োজন।

মাতৃস্বাস্থ্য ও শিশুর পুষ্টির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিশুর জন্মের শুরু থেকেই সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে। অপুষ্টি, অল্প বয়সে বিয়ে এবং মায়েদের দুর্বল স্বাস্থ্য নবজাতকের নানা স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। অনেক মা ও শিশু এখনো অপুষ্টিতে ভুগছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি এলাকায় দক্ষ মিডওয়াইফের সেবা নিশ্চিত করা জরুরি। এটি শুধু কর্মসংস্থানের বিষয় নয়, বরং জাতীয় স্বাস্থ্যব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। চলতি বছরে স্বাস্থ্য খাতে এক লাখ নতুন জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় ৮০ হাজার নারী নিয়োগ পাবেন এবং তাদের বড় একটি অংশ মিডওয়াইফ হিসেবে দায়িত্ব পালন করবেন, যাতে প্রত্যন্ত এলাকাতেও মাতৃস্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী শনিবারের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম চালু করতে হবে। পাশাপাশি বেসরকারি ক্লিনিকগুলোতে মিডওয়াইফ নিয়োগও বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে গর্ভবতী নারীরা স্থানীয় পর্যায়েই প্রয়োজনীয় পরামর্শ পাবেন এবং স্বাভাবিক প্রসবে আরও উৎসাহিত হবেন।

তিনি বলেন, ভয়ভীতি দেখিয়ে বা বিভ্রান্তি সৃষ্টি করে অপ্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে মানুষকে বাধ্য করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। একটি সুস্থ, সমৃদ্ধ ও টেকসই দেশ গড়ে তুলতে মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার বিকল্প নেই।

অনুষ্ঠানের শেষদিকে মিডওয়াইফদের সংগঠন গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, এ ধরনের সংগঠন মাতৃস্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কর্মশালায় জানানো হয়, একজন ধাত্রী নিবন্ধন পাওয়ার আগে অন্তত ৪০টি স্বাভাবিক প্রসব পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেন। দেশে প্রতি বছর প্রায় ৫ হাজার ৮০০ দক্ষ ধাত্রী তৈরি হলেও পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে তাদের বড় অংশ পেশা থেকে সরে যাচ্ছেন। বেসরকারি হাসপাতালগুলোতে বছরে মাত্র প্রায় ৫০০ জন ধাত্রীর কাজের সুযোগ তৈরি হয়, ফলে বাকিদের সাধারণ নার্স হিসেবে দায়িত্ব পালন করতে হয়। এতে নিরাপদ প্রসবসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির সভাপতি রোজিনা খাতুন, সাধারণ সম্পাদক হাসনা আখতার এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার হালিমা আখতারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

স্কাই টাইমস/ টিএম/ ৬ জুলাই 

বিষয় : বেসরকারি হাসপাতাল

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শনিবারের মধ্যে নরমাল ডেলিভারি রুম না থাকলে বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x