মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

পঞ্চদশ সংশোধনী: আপিল শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি

হাইকোর্টের ভবনের ছবি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামী মঙ্গলবার (৭ জুলাই) পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।

সোমবার (৬ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এছাড়া আইনজীবী শরীফ ভূঁইয়া ও শিশির মনিরও আদালতে উপস্থিত ছিলেন।

শুনানি শেষে আইনজীবী শরীফ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, মামলাটি দেশের নির্বাচনব্যবস্থা ও সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভাষ্য, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে শুধু সংবিধানের কিছু ধারা পরিবর্তন করা হয়নি, বরং এর মৌলিক চরিত্রেও পরিবর্তন আনা হয়েছে। তাই এ সংশোধনীর বিষয়ে সর্বোচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত প্রয়োজন।

তিনি জানান, তাদের প্রত্যাশা চলতি জুলাই মাসের মধ্যেই আপিল শুনানি শেষ হবে এবং আপিল বিভাগ চূড়ান্ত রায় দেবেন। বর্তমানে হাইকোর্টের রায় কার্যকর থাকলেও দেশের স্বার্থে সর্বোচ্চ আদালতের নিষ্পত্তি জরুরি বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, এ মামলায় সরকার ছাড়াও জামায়াতে ইসলামীর পৃথক আপিল এবং আরেকটি পৃথক আপিলসহ মোট তিনটি আপিল একসঙ্গে শুনানি হচ্ছে।

শরীফ ভূঁইয়া আরও বলেন, বর্তমান আপিল বেঞ্চের একজন বিচারপতি জুলাইয়ের মাঝামাঝি সময়ে অবসরে যাওয়ার কথা রয়েছে। তাই তার আগেই শুনানি শেষ করে রায় দেওয়া সম্ভব হবে বলে তারা আশা করছেন। অন্যথায় আংশিক শুনানির কারণে মামলার নিষ্পত্তি বিলম্বিত হতে পারে।

এর আগে গত ১৩ নভেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দেয় আপিল বিভাগ। এরপর থেকেই মামলার আপিল শুনানি শুরু হয়।

গত বছরের ১৭ ডিসেম্বর পৃথক দুটি রিটের ওপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধানকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেন। ওই রায়ের বিরুদ্ধে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদকসহ চার ব্যক্তি আপিল করেন। পাশাপাশি নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও পৃথক আপিল করা হয়।

উল্লেখ্য, ২০১১ সালের ৩০ জুন আওয়ামী লীগ সরকারের সময়ে জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয়। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার পাশাপাশি সংবিধানের মোট ৫৪টি বিষয়ে পরিবর্তন আনা হয়েছিল।

জুলাই গণঅভ্যুত্থানের পর পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি পৃথক রিট দায়ের করা হয়। একটি করেন সুজনের সম্পাদকসহ চার ব্যক্তি এবং অন্যটি করেন নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন। এসব রিটের শুনানি শেষে গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট সংশোধনীর অংশবিশেষ বাতিল করে রায় দেন। 

স্কাই টাইমস/টিএম/৬ জুলাই

বিষয় : পঞ্চদশ সংশোধনী

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

পঞ্চদশ সংশোধনী: আপিল শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x