মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

কক্সবাজারে পৃথক পাহাড়ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু

কক্সবাজারে পৃথক চারটি স্থানে পাহাড়ধস

টানা ভারী বর্ষণের মধ্যে কক্সবাজারে পৃথক চারটি স্থানে পাহাড়ধসের ঘটনায় রোহিঙ্গা নারী ও শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আটজন এবং কক্সবাজার শহরে একজন রয়েছেন।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উখিয়ার ৭, ১১ ও ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এবং কক্সবাজার পৌর এলাকার ছাত্তারঘোনা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। অব্যাহত বৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকি এখনও রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বানও জানানো হয়েছে।

সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে রাত ১টা ১০ মিনিটের দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ডি/৬ ব্লকে। পাহাড়ের ঢাল থেকে নেমে আসা মাটির বিশাল অংশ একটি বসতঘরের ওপর ধসে পড়লে একই পরিবারের তিন সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় আরও দুজন আহত হন। নিহতরা হলেন মোহাম্মদ কামাল হোসাইন (৪৪), তার স্ত্রী হুমায়রা বেগম (৩৯) এবং তাদের চার বছর বয়সী ছেলে মোহাম্মদ আনাস।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, খবর পাওয়ার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। আহত দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এর প্রায় আধা ঘণ্টা পর, রাত ১টা ৪৫ মিনিটে রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৭ ব্লকে আরেকটি পাহাড়ধসে চাপা পড়ে সাত বছর বয়সী রোহিঙ্গা শিশু একরামের মৃত্যু হয়। সে মোহাম্মদ রশিদের ছেলে। ক্যাম্পের মাঝি এনায়েত উল্লাহ জানান, স্থানীয় স্বেচ্ছাসেবকেরা শিশুটির মরদেহ উদ্ধার করেন।

রাত ৩টার দিকে উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/১১ ব্লকে আরও একটি পাহাড়ধসে নারী ও শিশুসহ চারজনের মৃত্যু হয়। একই ঘটনায় আহত হন আরও একজন। ওই ঘটনায় নিহতরা হলেন উম্মে হাবিবা (২৭), তার বোন তানজিনা আক্তার (১৩), মোহাম্মদ রিহান (৫) এবং হারুনুর রশিদ (৩)।

এদিকে ভোরের দিকে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ছাত্তারঘোনা এলাকায় পাহাড়ধসে একই পরিবারের তিনজন মাটিচাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আলী আকবরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উখিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, টানা বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এজন্য ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নিয়মিত মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কা বেড়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত প্রচার চালানো হচ্ছে এবং সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, ভারী বর্ষণে সৃষ্ট পাহাড়ধসের ঘটনায় রোহিঙ্গাসহ ৯ জনের প্রাণহানি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৬৭ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই ভারী বৃষ্টিপাত হচ্ছে। সংস্থাটি জানিয়েছে, আগামী আরও দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। 

স্কাই টাইমস/টিএম/৬ জুলাই 

বিষয় : কক্সবাজারে পাহাড়ধস

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কক্সবাজারে পৃথক পাহাড়ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x