মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

খাগড়াছড়িতে সশস্ত্র হামলায় নিহত ৩, অপহরণ ২

প্রতীকী ছবি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সশস্ত্র হামলায় তিন যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুইজনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চেঙ্গী ইউনিয়নের পূজগাং এলাকার মধুমঙ্গল পাড়ায় এ হামলার ঘটনা ঘটে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলার পেছনের কারণ বা কারা জড়িত, সে বিষয়েও নিশ্চিত তথ্য মেলেনি। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

স্থানীয়দের ভাষ্য, পাঁচ যুবক একটি টমটমে করে পানছড়ির দিকে যাচ্ছিলেন। পথে মধুমঙ্গল পাড়া এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ব্যক্তি তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পরে বাকি দুইজনকে অস্ত্রের মুখে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

এদিকে ঘটনার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত) দাবি করেছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) গ্রুপের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বিবৃতিতে বলেন, জেএসএস (সন্তু) গ্রুপের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে অনিয়ম, বৈষম্য, দুর্নীতি ও স্বজনপ্রীতি নিয়ে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ছিল। তার দাবি, ওই দলের পাঁচ সদস্য দলত্যাগের চেষ্টা করলে তাদের ওপর গুলি চালানো হয়। এতে তিনজন নিহত হন এবং অপর দুইজনকে ধরে নিয়ে যাওয়া হয়।

তবে ইউপিডিএফের এ দাবির বিষয়ে জেএসএস (সন্তু) গ্রুপের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার প্রকৃত কারণ, নিহত ও নিখোঁজদের পরিচয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। 

স্কাই টাইমস/টিএম/৬ জুলাই 

বিষয় : খাগড়াছড়িতে সশস্ত্র হামলা

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে সশস্ত্র হামলায় নিহত ৩, অপহরণ ২

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x