মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেপ্তার

প্রতীকী ছবি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত জামায়াতে ইসলামীর এক নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

নিহত সম্রাট হোসেন বাপ্পা (৪১) দুপচাঁচিয়া সদর ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সহ-সভাপতি এবং উপজেলার ভেলুরচক গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার চাচা ও স্থানীয় বিএনপি নেতা আব্দুল করিম আকন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

দুপচাঁচিয়া থানা পুলিশ জানায়, শনিবার (৪ জুলাই) দিবাগত রাতের দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সম্রাট হোসেন বাপ্পার মৃত্যু হয়। 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একই পরিবারের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে গত ২৫ জুন উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় এক পক্ষের হামলায় রফিক আকন্দ আহত হন। বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ছেলে সম্রাট হোসেন বাপ্পাও মারধরের শিকার হন।

ঘটনায় রফিক আকন্দ ও তার স্ত্রীও আহত হন। তাদের প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সম্রাটের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় সম্রাটের মা বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় আব্দুল করিম আকন্দসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার আক্কেলপুর এলাকা থেকে আব্দুল করিম আকন্দ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরেই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সম্রাট হোসেন বাপ্পা পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার তদন্ত চলছে এবং মামলার আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। 

স্কাই টাইমস/ টিএম/ ৫ জুলাই 

বিষয় : জামায়াত নেতার মৃত্যু

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x