সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

কুমিল্লায় কিশোরী ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

কাজী মোজাম্মেল হক রিফাত

কুমিল্লায় এক কিশোরীকে ধর্ষণের দায়ে কাজী মোজাম্মেল হক রিফাত (২৪) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আবদুল হান্নান এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১ অক্টোবর কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০২০ সালের ১০ আগস্ট বিকেলে ভুক্তভোগী কিশোরী বাসায় একা থাকার সুযোগে প্রতিবেশী কাজী মোজাম্মেল হক রিফাত ভয়ভীতি প্রদর্শন করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তী সময়ে একই বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগও মামলায় উল্লেখ করা হয়।

আদালত মামলার তদন্ত প্রতিবেদন, সাক্ষ্য-প্রমাণ, ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন এবং অন্যান্য আলামত পর্যালোচনা করে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন।

এর ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের পর আদালত সাজা পরোয়ানা জারি করে আসামিকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয় : কুমিল্লা ধর্ষণ মামলা

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কুমিল্লায় কিশোরী ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x