মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

৮ বছরের শিশুকে দীর্ঘদিন যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক

প্রতীকি ছবি

চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি মাদ্রাসায় আট বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই প্রতিষ্ঠানের এক শিক্ষক ও তিন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পর শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন চৌধুরীপাড়ার একটি হাফেজি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিল। প্রথমে পরিবারের সদস্যরা বিষয়টিকে সাধারণ শারীরিক অসুস্থতা মনে করলেও চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষার পর যৌন নির্যাতনের সন্দেহ দেখা দেয়।

পরে শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, মাদ্রাসার শিক্ষক আজিজ উল্লাহ (২০) এবং একই প্রতিষ্ঠানের তিন শিক্ষার্থী বিভিন্ন সময়ে তার ওপর যৌন নির্যাতন চালিয়েছে। শিশুটির দাবি, প্রায় এক বছর ধরে এসব ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, ঘটনার পর ভুক্তভোগীর পরিবার মামলা করতে থানায় গেলে মাদ্রাসার কয়েকজন শিক্ষক তাদের আইনি পদক্ষেপ না নেওয়ার অনুরোধ করেন। তাদের যুক্তি ছিল, মামলা হলে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন হতে পারে এবং মাদ্রাসা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষক আজিজ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। অপর তিন অভিযুক্তকে থানায় উপস্থিত হতে বলা হয়েছে। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় এখনো ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের হয়নি। মামলা হলে অভিযুক্তকে সেই মামলার আসামি করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

স্কাই টাইমস/ টিএম/ ৫ জুলাই 

বিষয় : যৌন নির্যাতন মাদ্রাসা শিক্ষক

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

৮ বছরের শিশুকে দীর্ঘদিন যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x