বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্দিষ্ট আদর্শ ও লক্ষ্য নিয়ে পরিচালিত সংগঠন। দলটি যে শরিয়াহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে, সেটি বাংলাদেশের জনগণের প্রত্যাশার সাথে যায় না ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত জেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
জুলাই সনদ নিয়ে জামায়াতের সমালোচনার জবাবে মির্জা ফখরুল বলেন, সনদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে কোন বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে এবং কোন বিষয়ে মতপার্থক্য রয়েছে। একই সঙ্গে নির্বাচনে জনগণের রায় পাওয়া দল তাদের নির্বাচনী অঙ্গীকার ও জনসমর্থনের ভিত্তিতে সিদ্ধান্ত বাস্তবায়নের সুযোগ পাবে বলেও সেখানে উল্লেখ আছে।
তিনি বলেন, জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী বিএনপি সরকার তাদের নির্বাচনী ইশতেহারে থাকা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ করছে। পাশাপাশি জুলাই সনদে অন্তর্ভুক্ত বিষয়গুলোও ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
সংবিধান সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এ বিষয়ে সংসদীয় কমিটিতে অংশ নিয়ে আলোচনার মাধ্যমে মতামত দেওয়ার সুযোগ ছিল। কিন্তু জামায়াত সেই পথ অনুসরণ না করে কয়েকটি রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের কর্মসূচি বেছে নিয়েছে। তার দাবি, এসব কর্মসূচিতে সাধারণ মানুষের উল্লেখযোগ্য সাড়া দেখা যায়নি।
সভায় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্কাই টাইমস / টিএম/ ৩ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬