মা দ্বিতীয় বিয়ে করেছেন, এই ক্ষোভ থেকে হত্যা করেছেন ছেলে। জিজ্ঞাসাবাদে ছেলে জানান, মায়ের একাধিক বিয়ের ফলে তিনি বাবা-মায়ের স্নেহ থেকে বঞ্চিত হন এবং মামার বাড়িতে অবহেলা ও কষ্টের মধ্যে বেড়ে ওঠেন।
এমন ঘটনা ঘটেছে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায়। সেই মায়ের মরদেহ একটি কলাবাগান থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে মো. জনিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনি তাঁর মাকে হত্যার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।
পুলিশী তদন্তে জানা যায়, গত ১৭ জুন জনি তার মা মজিদা বেগমকে কলাবাগানে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে ২৫ জুন সেখান থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় তদন্ত করে পুলিশ তাকে শনাক্ত ও গ্রেপ্তার করে।
তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৭ জুন জনি তার মা মজিদা বেগমকে ছেংগারচর বাজার থেকে অটোরিকশায় করে কলাকান্দা ইউনিয়নের একটি নির্জন কলাবাগানে নিয়ে যান। সেখানে তাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
ঘটনার পর নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটি পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়। পরে জনির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই মোবাইল ফোনসহ হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করে।
স্কাই টাইমস/ এমএ/ ০৩ জুলাই
বিষয় : চাঁদপুর

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬