সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

কুমিল্লায় নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী ১৩ ঘণ্টা পর উদ্ধার

মিনহাজুল ইসলাম সিয়া

কুমিল্লার লাকসাম উপজেলার জংশন উপকূল বাসস্ট্যান্ড এলাকা থেকে জোরপূর্বক তুলে নেওয়া এইচএসসি পরীক্ষার্থী মিনহাজুল ইসলাম সিয়ামকে প্রায় ১৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) মাগরিবের নামাজ আদায় করতে লাকসাম রেলওয়ে জংশন এলাকায় যান মিনহাজুল ইসলাম সিয়াম। সেখান থেকে কয়েকজন যুবক তাকে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে অচেতন অবস্থায় একটি গাড়িতে তুলে নিয়ে যায় বলে পরিবারের দাবি।

ঘটনার পরপরই মিনহাজুলের বাবা খোরশেদ আলম লাকসাম থানায় যোগাযোগ করেন। বিষয়টি জানার পর লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুন নাহার লাইলীর নির্দেশনায় পুলিশের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার বিভিন্ন স্থানে রাতভর অভিযান পরিচালনা করে।

একপর্যায়ে বৃহস্পতিবার (২ জুলাই) ভোর আনুমানিক ৬টার দিকে মিনহাজুলের বাবার মোবাইল ফোনে একটি কল আসে। কলদাতা জানান, দুর্বৃত্তরা মিনহাজুল ইসলামকে একটি গাড়ি থেকে লাকসাম পৌর এলাকার একটি স্থানে ফেলে রেখে চলে গেছে।

খবর পেয়ে লাকসাম থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে মিনহাজুল ইসলামকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মিনহাজুলের মা আয়েশা আক্তার বলেন, “আমার সন্তানকে অপহরণ করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। আমরা লাকসাম থানার ওসি কামরুন নাহার লাইলীর কাছে গেলে তিনি দ্রুত ব্যবস্থা নিয়ে পুলিশের একটি টিম ঢাকায় পাঠান। দীর্ঘ ১৩ ঘণ্টা পর আমার ছেলেকে দুর্বৃত্তরা লাকসামে ফেলে রেখে যায়।”

তিনি আরও বলেন, “এটি অপহরণ নাকি অন্য কোনো ঘটনা, সে বিষয়ে পুলিশ তদন্ত করছে।”

পুলিশ জানায়, ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়া শিক্ষার্থী মিনহাজুল ইসলাম সিয়ামের বাড়ি কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের সমেশপুর গ্রামে। তিনি লালমাই সরকারি কলেজের শিক্ষার্থী এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।

স্কাই টাইম/ এমএ/ ২ জুলাই 

বিষয় : কুমিল্লা

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কুমিল্লায় নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী ১৩ ঘণ্টা পর উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x