ভারতের বিপক্ষে নারী এশিয়া কাপের সেমিফাইনালে টসের সময় ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে করমর্দন না করার সিদ্ধান্ত বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যক্তিগত—এটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমোদিত কোনো সিদ্ধান্ত ছিল না বলে জানিয়েছে বোর্ড।
শনিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু এ কথা জানান।
তিনি বলেন, ‘এটি জ্যোতির ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা মনে করি, খেলাধুলার মাধ্যমে পুরো বিশ্ব এক হতে পারে। খেলাধুলার মাধ্যমে যদি বিভেদ তৈরি হতো, তাহলে ইরান কখনো আমেরিকায় খেলতে যেত না।’
রফিকুল ইসলাম বাবু আরও বলেন, ‘আমরা শুধু ভারতের সঙ্গে নয়, সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। জ্যোতি যা করেছে, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে আমরা কিছু জানতাম না।’
তবে ভারত ও বাংলাদেশের দুই অধিনায়কের মধ্যে টসের সময় করমর্দন না করার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও ২০২৫ সালের নারী বিশ্বকাপ এবং ২০২৬ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টসের সময় নিগার ও হারমানপ্রীতকে পরস্পরের সঙ্গে করমর্দন করতে দেখা যায়নি।
আন্তর্জাতিক ক্রিকেটে গত বছর থেকেই টসের সময় করমর্দন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপে ভারতীয় দল পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
সেমিফাইনালে বড় ব্যবধানে হার বাংলাদেশ
এদিকে ভারতের বিপক্ষে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।
দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে ৪০ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত। টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র এশিয়া কাপ শিরোপা এসেছিল ২০১৮ সালে, যখন ফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ।
সাম্প্রতিক সময়ে বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশের নারী দলের পারফরম্যান্স নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেন, দলের বেশ কিছু দুর্বলতা রয়েছে এবং বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশ প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না।
তিনি বলেন, ‘দলে অনেক ঘাটতি রয়েছে। আমরা বড় দলগুলোকে হারাতে পারছি না। বিশ্বকাপেও আমরা ভালো খেলেছি, কিন্তু ছোট ছোট ভুলের কারণে হেরেছি। দলকে আরও শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে আমরা কাজ করছি।’
নিগারের নেতৃত্ব নিয়েও প্রশ্ন
এদিকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান। তার নেতৃত্ব ও দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়েও বোর্ডের মধ্যে পর্যালোচনা চলছে।
তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। এশিয়ান গেমস শেষ হওয়ার পর অভিযোগ ও দলের পারফরম্যান্স নিয়ে বিস্তারিত মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন রফিকুল ইসলাম বাবু।
তিনি বলেন, ‘পারফরম্যান্স ও অভিযোগ—দুটো বিষয় নিয়েই বোর্ড সভাপতির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। যেহেতু তারা এখন এশিয়ান গেমসে যাচ্ছে, তাই গেমস শেষ হওয়ার পর আমরা পরিস্থিতি মূল্যায়ন করব।’
এশিয়ান গেমস সামনে
এশিয়া কাপ থেকে বিদায়ের পর বাংলাদেশ নারী ক্রিকেট দল এবার জাপানের উদ্দেশে রওনা হবে। সেখানে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ২০২৬ এশিয়ান গেমসে নারী ক্রিকেটে অংশ নেবে বাংলাদেশ।
এশিয়ান গেমসের পরই দলের পারফরম্যান্স, অধিনায়কত্ব এবং নিগারের বিরুদ্ধে ওঠা অভিযোগসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিসিবি পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বোর্ডের নারী বিভাগের চেয়ারম্যান।
স্কাই টাইমস/ এমএ/ ১২ সেপ্টেম্বর
বিষয় : বিসিবি নিগার সুলতানা

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬