সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে ফিরতে চান সাকিব

সাকিব আল হাসান

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরতে প্রস্তুত বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। একই সঙ্গে আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। বর্তমানে শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন তিনি। সেখান থেকেই বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন এই অলরাউন্ডার। সাকিব বলেন, সরকার তার নিরাপত্তা নিশ্চিত করলে তিনি দেশে ফিরতে আগ্রহী। দেশে ফিরলে তার বিরুদ্ধে থাকা হত্যা মামলাসহ অন্যান্য অভিযোগের বিচারপ্রক্রিয়ায় অংশ নিতেও প্রস্তুত আছেন তিনি।

এর আগে শেখ হাসিনা জানিয়েছিলেন, তিনি এবং বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের অন্য নেতারা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। সাকিবও জানিয়েছেন, তিনি এখনই দেশে ফিরতে চান। তবে সেটি সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গে ডিসেম্বরেই দেশে ফেরার চেষ্টা করবেন। নয়া দিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হওয়ার পর নতুন করে আলোচনায় আসেন সাকিব। ওই ঘটনার পর তার মাগুরার বাড়িতেও হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে সাকিব বলেন, তিনি ওই সংবাদ সম্মেলনে শুধু শান্তি ও বাংলাদেশের অগ্রগতির কথা বলেছেন এবং এতে তার কোনো অনুশোচনা নেই।

নিজের বিরুদ্ধে থাকা মামলাগুলোকে ‘বানোয়াট’ দাবি করে সাকিব জানান, আগের অন্তর্বর্তী সরকারের সময় একজন আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পুলিশের কাছে এসব মামলা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছিল। তবে সে সময় কোনো পক্ষ থেকেই ইতিবাচক সাড়া পাওয়া যায়নি দেশে ফেরার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলার ইচ্ছাও প্রকাশ করেছেন সাকিব। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ক্রিকেট ক্যারিয়ার নিয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনও আনুষ্ঠানিক অবসর না নেওয়া এই তারকা বাংলাদেশে ফিরে একটি বিদায়ী সিরিজ খেলার ইচ্ছা পোষণ করেছেন। পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলার আশাও এখনও ছাড়েননি তিনি। তবে বয়সের কারণে ক্রিকেট ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গেছেন বলেও স্বীকার করেছেন সাকিব। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে গেলেও অবসরের সিদ্ধান্ত নিতে আর খুব বেশি সময় অপেক্ষা করতে চান না তিনি।

স্কাই টাইমস / এমএ / ০৮ আগস্ট 

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে ফিরতে চান সাকিব

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x