সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

অটিজমে আক্রান্ত ছেলেকে মাঠে বাবাকে চিনিয়ে দিতে কুকুরেয়া চুল খোলা রাখেন

স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার লম্বা ও কোঁকড়ানো চুল তার পরিচয়ের অন্যতম বড় অংশ। ম্যাচের সময়ও তিনি চুল বেঁধে না রেখে খোলা রাখেন। এর পেছনে ফ্যাশনের চেয়ে বেশি কাজ করে একজন বাবার আবেগ ও দায়িত্ববোধ।

জানা গেছে, অটিজমে আক্রান্ত তার বড় ছেলে মাতেও যেন মাঠে অসংখ্য খেলোয়াড়ের মধ্যে সহজেই বাবাকে চিনতে পারে, সে কারণেই কুকুরেয়া ইচ্ছাকৃতভাবে চুল খোলা রাখেন। তার কাছে এটি ছেলের প্রতি ভালোবাসার এক নীরব প্রকাশ।

সম্প্রতি স্পেনের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে আবারও আলোচনায় আসেন কুকুরেয়া। তবে মাঠের সাফল্যের পাশাপাশি নতুন করে সামনে এসেছে তার পরিবারের সংগ্রামের গল্পও।

অ্যামাজন প্রাইমে প্রকাশিত একটি প্রামাণ্যচিত্রে কুকুরেয়ার সঙ্গী ক্লাউদিয়া রদ্রিগেজ জানান, ছেলে মাতেও জন্মের কিছুদিন পরই তারা বুঝতে পারেন, তার বেড়ে ওঠা অন্য শিশুদের তুলনায় কিছুটা আলাদা। এরপর শুরু হয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা এবং অনিশ্চয়তায় ভরা এক কঠিন সময়।

ক্লাউদিয়ার ভাষ্য, স্কুল থেকেও প্রত্যাশিত সহযোগিতা পাননি তারা। প্রতিদিন ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে মানসিকভাবে ভেঙে পড়তেন। সেই সময় তিনি তাদের দ্বিতীয় সন্তান রিওকে গর্ভে ধারণ করেছিলেন।

তিনি আরও বলেন, নতুন পরিবেশ, ভিন্ন রুটিন বা খাবারের সঙ্গে মানিয়ে নেওয়া মাতেওর জন্য সহজ নয়। স্কুল বা থেরাপির নিয়মে পরিবর্তন এলেও তার ওপর বড় প্রভাব পড়ে।

ছেলের অটিজম সম্পর্কে জানার পর নিজেদেরও নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হয়েছে বলে জানান কুকুরেয়া। তিনি বলেন, এমন পরিস্থিতির জন্য কোনো বাবা-মাই আগে থেকে প্রস্তুত থাকেন না। তাই সন্তানকে ভালোভাবে বুঝতে এবং তার প্রয়োজন অনুযায়ী চলতে তাদেরও অনেক কিছু শিখতে হয়েছে।

ক্লাউদিয়ার মতে, মাতেও তাদের জীবনকে নতুনভাবে দেখতে শিখিয়েছে। এখন পরিবারের অনেক সিদ্ধান্তই ছেলেকে কেন্দ্র করে নিতে হয়। ভ্রমণ বা নতুন কোথাও যাওয়া তাদের জন্য সহজ নয়। তবে পরিচিত পরিবেশে থাকলে মাতেও অনেক বেশি স্বস্তি অনুভব করে।

মাঠে প্রতিপক্ষকে থামানোর পাশাপাশি একজন বাবার দায়িত্ব কীভাবে নিঃশব্দে পালন করছেন মার্ক কুকুরেয়া—তার এই গল্প এখন অনেকের কাছেই অনুপ্রেরণার উদাহরণ।

স্কাই টাইমস / এমএ / ২৫ জুলাই

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x