সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

"সরকারের মাফিয়া তোষণ নীতিতে গভীর সংকটে জ্বালানি খাত"

নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ বলেন, ‘বিএনপি সরকারের সঙ্গে লোডশেডিং শব্দটি আবার সমার্থক হয়ে উঠছে। ২০০১-২০০৬ মেয়াদেও আমরা দেখেছি উৎপাদন না বাড়িয়ে বিতরণ লাইন বাড়ানোর অসমন্বিত 'উন্নয়ন'। দুই দশক পরেও শিক্ষা নেয়নি বিএনপি। এই মুহূর্তে দেশের ইতিহাসের সর্বোচ্চ লোডশেডিং চলছে। ১০ আগস্ট ২০২৬ রাত ১টায় ৩,৭৫৭ মেগাওয়াট,  তার আগের রেকর্ড ৯ আগস্ট ২০২৬ ৩,৬৭১, তারও আগে ৩ আগস্ট ৩,৫১২ মেগাওয়াট। ৪১ টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ। ভারত থেকে আমদানি প্রায় অর্ধেকে নেমেছে। গ্রামাঞ্চলে দিনে ১০-১৪ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না।’ 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম আরও বলেন, ‘পছন্দের সরবরাহকারীর ব্যাপারে চাপ দিতে গিয়ে বিপিসিকে সময়মতো ক্রয় শিডিউলের অনুমোদনই দেয়নি সরকার। বেসরকারি মাফিয়াদের হাতে তুলে দিতে নিখুঁত পরিকল্পনা করা হচ্ছে। সরকারি প্রতিষ্ঠানকে কাজ করতে না দাও → সংকট তৈরি হোক → বলো 'সরকারি খাত পারছে না' → বেসরকারি অলিগার্কের হাতে লাইসেন্স তুলে দাও।’ 

বিএনপি তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস বড় পরিমাণে পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও নিজস্ব ব্যবস্থায় বাজারজাতের অনুমতি চেয়ে সরকারকে চিঠি দেয়। এরপরই ৬ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বিপিসিকে মাত্র ৪ দিন সময় দিয়ে ১০আগস্টের মধ্যে 'বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা ২০২৬' র খসড়া জমা দিতে বলে। এর বিপক্ষে মত দিলে বিপিসি চেয়ারম্যানকে অন্যায় ভাবে সরিয়ে দেয়া হয়। একটি জাতীয় জনগুরুত্বপূর্ণ জ্বালানি নীতিমালার খসড়ার জন্য 'চারদিন' হচ্ছে বিএনপির সুসাশনের নমুনা!’ 

মহেশখালীর এলএনজি টার্মিনাল নিয়ে নাহিদ ইসলাম বলেন, ২১ জুলাই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে (FSRU) আগুন লাগে, দৈনিক ৫১ কোটি ঘনফুট গ্যাসসরবরাহ বন্ধ হয়ে যায়। আংশিক সরবরাহ ফিরে আসে ৫ আগস্ট, অর্থাৎ পনেরো দিন। এখানে আমরা দুটি প্রশ্ন তুলছি। এক, রক্ষণাবেক্ষণে ত্রুটিছিল কি না তার স্বাধীন তদন্ত হয়েছে কি? প্রতিবেদন কোথায়? দুই, দেশের গ্যাস সরবরাহের এক-চতুর্থাংশ যে দুটি টার্মিনালের ওপরনির্ভরশীল, তার একটি বসে গেলে পনেরো দিন লাগলো আংশিকপুনরুদ্ধারে, এই ডিজাস্টার রিকভারি সক্ষমতা কি একটি রাষ্ট্রের জন্যগ্রহণযোগ্য?’ 

তড়িঘড়ি বেসরকারিকরণ প্রক্রিয়া স্থগিত করার দাবি জানিয়ে তিনি বলেন, জ্বালানি খাত জাতীয় নিরাপত্তার প্রশ্ন। এখানে ভুল সিদ্ধান্তের খেসারত দেয় কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, ছোট ব্যবসায়ীসহ দেশের আঠারো কোটি মানুষ। সরকাররের অদক্ষতা, পরিকল্পনাহীনতা ও মাফিয়া তোষণনীতির কারণে এ খাত আজ গভীর সংকটে।’ 

নাহিদ ইসলাম বলেন, ‘সরকারের প্রথম দায় জনগণের প্রতি, কোনো ব্যবসায়িক গোষ্ঠীর প্রতি নয়। এই সহজ কথাটি পতিত ফ্যাসিস্ট সরকার ভুলে গিয়েছিল। বিএনপি সরকারও ভুলে যাওয়ার পথে। মাফিয়া তোষণের মূল্য বাংলাদেশ একবার দিয়েছে, আর নয়। এবারের ভুল, ব্যর্থতা ও অলিগার্ক তোষণের নীতি এনসিপি রুখে দাঁড়াবে।’

স্কাই টাইমস/ এমএ/ ১২ আগস্ট

বিষয় : এনসিপি নাহিদ ইসলাম

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

"সরকারের মাফিয়া তোষণ নীতিতে গভীর সংকটে জ্বালানি খাত"

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x