দলীয় সূত্রের বরাতে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্ত হলে মির্জা ফখরুলকে স্থানীয় সরকারমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে বিএনপির মহাসচিব পদেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
তবে মির্জা ফখরুলের মনোনয়ন এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি বিএনপি। গত ১ আগস্ট দলের স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া এবং দলীয় প্রার্থী চূড়ান্ত করার ক্ষমতা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়।
বৈঠকের পর মির্জা ফখরুল নিজেই সাংবাদিকদের বিষয়টি জানিয়েছিলেন। ফলে এখন দলীয় চেয়ারম্যানের চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে সবাই।
রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল অনুযায়ী, আগামীকাল ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে।
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামও আলোচনায় রয়েছে। এ ছাড়া ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. আবদুল মঈন খানের নাম নিয়েও দলের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মির্জা ফখরুলের নামই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।
দলের নেতাদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতার কারণে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বিবেচনায় নেওয়া হচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। দলের বিভিন্ন রাজনৈতিক সংকট ও আন্দোলনের সময়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এদিকে নিজের সম্ভাব্য মনোনয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি। গতকাল তিনি বলেন, রাষ্ট্রপতি ইস্যুতে এ মুহূর্তে বলার মতো কিছু নেই। ১৩ আগস্টের পর দলীয় মনোনয়নের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
তিনি আরও বলেন, বিষয়টি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এবং এ নিয়ে লুকোচুরির কিছু নেই। রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।
নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য। সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পর থেকেই এ পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন হয়ে আসছে।
রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটের বিধান রয়েছে। ফলে কোন সংসদ সদস্য কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, তা গোপন থাকে না।
এখন ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার পরই স্পষ্ট হবে—রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে চলমান আলোচনা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয় কি না।
স্কাই টাইমস / এমএ / ১২ আগস্ট

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬