সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

‘কিছু প্রভাবশালী গোষ্ঠী নয়, জনগণকে শক্তিশালী করেই রাষ্ট্র শক্তিশালী করতে হবে’

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে—প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের বাস্তব প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, জনগণকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার অর্থ শুধু রাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়; বরং কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগ তৈরি, উদ্যোক্তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং ব্যবসা-বাণিজ্যে আস্থা ফিরিয়ে আনা।

পাটওয়ারীর ভাষ্য, চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারিত্ব বন্ধ না হলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হবে না। রাজনৈতিক প্রভাবশালীদের চাপ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয় প্রভাবমুক্তভাবে কাজ করতে না পারলেও কাঙ্ক্ষিত অর্থনৈতিক পরিবেশ তৈরি করা সম্ভব নয়।

তিনি প্রশ্ন তোলেন, রাষ্ট্রের অর্থনৈতিক শক্তি কি কেবল কয়েকটি বড় ব্যবসায়ী গোষ্ঠীর সম্পদ ও প্রভাব বৃদ্ধির মাধ্যমে বিবেচনা করা হবে, নাকি সাধারণ মানুষের আয়, ক্রয়ক্ষমতা, কর্মসংস্থান এবং জীবনযাত্রার মানকে এর মূল সূচক হিসেবে ধরা হবে।

এনসিপির এই নেতা বলেন, একটি রাষ্ট্র তখনই দীর্ঘমেয়াদে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়ায়, যখন তার জনগণ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকে, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ নিরাপদ হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জবাবদিহির মধ্যে থাকে এবং আইনের শাসন কার্যকর থাকে।

পাটওয়ারীর মতে, সরকারের বক্তব্য ও বাস্তব নীতির মধ্যে সামঞ্জস্য থাকা জরুরি। জনগণকে শক্তিশালী করার বিষয়টি যদি রাষ্ট্রীয় নীতির অন্যতম ভিত্তি হয়, তাহলে সাধারণ মানুষের আয় ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা, চাঁদাবাজি ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সবার জন্য সমান আইনি ও অর্থনৈতিক পরিবেশ তৈরির দিকে অগ্রাধিকার দেওয়া উচিত।

ফেসবুক পোস্টের শেষাংশে তিনি বলেন, রাষ্ট্রের শক্তি বাড়াতে হলে জনগণের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে হবে; কোনো নির্দিষ্ট প্রভাবশালী গোষ্ঠীর ক্ষমতা বা সম্পদ বৃদ্ধিকে রাষ্ট্রীয় শক্তির মানদণ্ড হিসেবে দেখা উচিত নয়।

স্কাই টাইমস/ এমএ/ ১১ আগস্ট

বিষয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

‘কিছু প্রভাবশালী গোষ্ঠী নয়, জনগণকে শক্তিশালী করেই রাষ্ট্র শক্তিশালী করতে হবে’

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x