মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

বিএনপির পরবর্তী মহাসচিব পদে আলোচনায় রুহুল কবির রিজভী!

রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পরবর্তী মহাসচিব কে হবেন, তা নিয়ে দলের ভেতরে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বলে জানা গেছে।

চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুতে বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে। দলটির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে মনোনীত হওয়ায় নতুন মহাসচিব নির্বাচন নিয়ে দলের ভেতরে আলোচনা জোরদার হয়েছে।

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার বিষয়টি দলীয় পর্যায়ে প্রায় চূড়ান্ত। 

বিএনপির অতীত সাংগঠনিক কাঠামোর দিকে তাকালে দেখা যায়, বিভিন্ন সময়ে প্রথম যুগ্ম মহাসচিবকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ার নজির রয়েছে। সেই ধারাবাহিকতায় মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেতে পারেন—এমন আলোচনা রয়েছে। পরবর্তী কাউন্সিলে তাকে পূর্ণাঙ্গ মহাসচিব করা হতে পারে। 

স্কাই টাইমস/ এমএ/ ০৯ আগস্ট

বিষয় : রুহুল কবির রিজভী বিএনপি মহাসচিব

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বিএনপির পরবর্তী মহাসচিব পদে আলোচনায় রুহুল কবির রিজভী!

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পরবর্তী মহাসচিব কে হবেন, তা নিয়ে দলের ভেতরে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বলে জানা গেছে।

চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুতে বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে। দলটির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে মনোনীত হওয়ায় নতুন মহাসচিব নির্বাচন নিয়ে দলের ভেতরে আলোচনা জোরদার হয়েছে।

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার বিষয়টি দলীয় পর্যায়ে প্রায় চূড়ান্ত। 

বিএনপির অতীত সাংগঠনিক কাঠামোর দিকে তাকালে দেখা যায়, বিভিন্ন সময়ে প্রথম যুগ্ম মহাসচিবকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ার নজির রয়েছে। সেই ধারাবাহিকতায় মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেতে পারেন—এমন আলোচনা রয়েছে। পরবর্তী কাউন্সিলে তাকে পূর্ণাঙ্গ মহাসচিব করা হতে পারে। 

স্কাই টাইমস/ এমএ/ ০৯ আগস্ট

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x