মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

দুই বছর পর প্রকাশ্যে শামীম ওসমান, নিউইয়র্কে আওয়ামী লীগের কর্মীসভায় বক্তব্য

শামীম ওসমান

দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর আবারও প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে দেখা গেল নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের একটি কর্মীসভায় অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন তিনি। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর এটাই তার প্রথম প্রকাশ্য রাজনৈতিক উপস্থিতি বলে জানা গেছে।

নারায়ণগঞ্জের রাজনীতিতে ‘খেলা হবে’ স্লোগানসহ নানা বক্তব্যের কারণে আলোচিত শামীম ওসমান এবার নিজের রাজনৈতিক ভূমিকা নিয়েই আত্মসমালোচনার সুরে কথা বলেন। কর্মীসভায় তিনি বলেন, ‘আমি ব্যর্থ।’ একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যে তিনি বলেন, বর্তমানে কে বড় নেতা বা কে ছোট নেতা—সেটি বিবেচনার বিষয় নয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের ব্যাখ্যা দিতে গিয়ে শামীম ওসমান দাবি করেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি আগেই কিছুটা ধারণা করতে পেরেছিলেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ‘ফান্ডামেন্টালিস্ট’ হিসেবে উল্লেখ করা একটি গোষ্ঠীর কর্মকাণ্ড তিনি পর্যবেক্ষণ করতেন। এ সময় বিএনপির রাজনীতি নিয়েও মন্তব্য করেন তিনি।

শামীম ওসমান আরও দাবি করেন, তার রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তিকে মোকাবিলা করা। বক্তব্যে তিনি জামায়াতে ইসলামীর সাবেক নেতা গোলাম আজমের নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গও তুলে ধরেন। নিজের রাজনৈতিক কার্যালয়ে সংঘটিত বড় ধরনের বোমা হামলার ঘটনাও স্মরণ করেন তিনি।

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গ টেনে শামীম ওসমান জানান, ২ আগস্ট রাতে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ওই সময় তিনি সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহার, কারফিউ তুলে নেওয়া এবং নারায়ণগঞ্জে বড় জনসমাবেশ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি করেন।

তার ভাষ্য, নারায়ণগঞ্জে তিনি দেড় থেকে দুই লাখ মানুষের সমাবেশ ঘটাতে সক্ষম ছিলেন। এ জন্য আশপাশের এলাকাতেও নেতাকর্মীদের প্রস্তুত থাকার বার্তা দেওয়ার কথা বলেছিলেন। আওয়ামী লীগের শক্তির জায়গা জনগণ—এমনটাই মনে করতেন তিনি। তবে ব্যাপক রক্তপাত ও সম্ভাব্য গৃহযুদ্ধের আশঙ্কায় শেখ হাসিনা সংঘাত এড়ানোর পক্ষে ছিলেন বলে দাবি করেন শামীম ওসমান।

এর আগে ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ ও গুলির ঘটনায় শামীম ওসমান এবং তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ওই সময় সংঘর্ষে শিশু রিয়া গোপসহ বেশ কয়েকজন নিহত ও আহত হন। ঘটনাগুলো ঘিরে শামীম ওসমানের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ সামনে আসে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শামীম ওসমানকে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আর প্রকাশ্যে দেখা যায়নি। পরে তিনি দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হয়।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার অভিযোগে শামীম ওসমানসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলমান রয়েছে। দীর্ঘ বিরতির পর নিউইয়র্কে আওয়ামী লীগের কর্মসূচিতে শামীম ওসমানের প্রকাশ্য উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তার বক্তব্য ও রাজনৈতিক অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা-সমালোচনা।

স্কাই টাইমস / এমএ / ০৯ আগস্ট 

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x