ক্ষমতায় গেলে বিএনপির একধরনের ‘পলিটিক্যাল অ্যামনেশিয়া’ হয় বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক ফাহাম আব্দুস সালাম। তাঁর অভিযোগ, দলের কিছু নেতা উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকেই রাজনীতি হিসেবে দেখছেন এবং বসুন্ধরা ও এস আলমের মতো বড় ব্যবসায়ী গোষ্ঠীর প্রতি প্রীতি দেখাচ্ছেন।
সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে বিএনপির রাজনীতি, দলের তৃণমূলের নেতাকর্মীদের ত্যাগ এবং বড় ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে দলের কিছু নেতার সম্পর্ক নিয়ে তিনি এসব মন্তব্য করেন।
ফাহাম আব্দুস সালাম লেখেন, ক্ষমতায় গেলে বিএনপির মধ্যে এমন একটি প্রবণতা তৈরি হয়, যেখানে উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকেই রাজনীতির মূল বিষয় হিসেবে দেখা হয়। একই সঙ্গে দলের কয়েকজন নেতার বসুন্ধরা ও এস আলমের প্রতি ঘনিষ্ঠতার সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, এ ধরনের সম্পর্ক থেকে দলের সামগ্রিক রাজনৈতিক লাভ কী।
তিনি আরও প্রশ্ন করেন, আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ থাকা বড় ব্যবসায়ী গোষ্ঠীগুলোকে বিএনপির কিছু নেতা কেন ‘নর্মালাইজ’ করছেন। তাঁর ভাষায়, এতে হয়তো কয়েকজন নেতা ব্যক্তিগতভাবে লাভবান হতে পারেন, কিন্তু এর ফলে পুরো দলের রাজনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
ফাহাম বলেন, প্রয়োজনের স্বার্থে বড় ব্যবসায়ী গোষ্ঠীগুলোর সঙ্গে সরকার বা রাজনৈতিক দলের যোগাযোগ থাকতে পারে। তবে তার অর্থ এই নয় যে তাদের প্রতি অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখাতে হবে। বরং যোগ্যতা ও প্রতিযোগিতার ভিত্তিতে দেশের নতুন প্রজন্মের ব্যবসায়ীদের সামনে আসার সুযোগ দেওয়ার পক্ষে মত দেন তিনি।
বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগের প্রসঙ্গ তুলে ধরে ফাহাম আব্দুস সালাম বলেন, দলের ভবিষ্যৎ রাজনীতিতে তৃণমূলের নেতাকর্মীদের অবদানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
তিনি বিএনপির রাজনীতির প্রতীক হিসেবে মাঠপর্যায়ের সেইসব যুবদল ও ছাত্রদল কর্মীর কথা উল্লেখ করেন, যারা দীর্ঘদিন মামলা, কারাবরণ ও নানা প্রতিকূলতার মধ্যেও দলের সঙ্গে ছিলেন।
ফাহামের ভাষায়, বিএনপির কথা ভাবলে তাঁর চোখে ভেসে ওঠে ‘পাটক্ষেতে, ধানক্ষেতে ঘুমানো যুবদল কর্মী’ কিংবা এমন ছাত্রদল কর্মীর মুখ, যে ব্যক্তিগত ও পারিবারিক সংকটের মধ্যেও আন্দোলনে থেকেছে।
দলের ত্যাগী নেতাকর্মীদের উদ্দেশে সম্ভাব্য জবাবদিহির প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকার করা কর্মীদের সামনে দলের নেতারা কীভাবে নিজেদের অবস্থান ব্যাখ্যা করবেন।
তিনি আরও দাবি করেন, রাজনৈতিক দুর্দিনে দেশের বাইরে থাকা বা অর্থনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের চেয়ে দলের মাঠপর্যায়ের কর্মীরাই বেশি সক্রিয় থাকেন। তাই ক্ষমতায় যাওয়ার পর দলের রাজনৈতিক চরিত্র ও তৃণমূলের কর্মীদের প্রত্যাশার বিষয়টি ভুলে গেলে বিএনপির জন্য তা ভবিষ্যতে বড় রাজনৈতিক সমস্যার কারণ হতে পারে।
পোস্টের শেষাংশে বসুন্ধরা ও এস আলমের মতো ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতার সমালোচনা করে ফাহাম আব্দুস সালাম বলেন, এ ধরনের সম্পর্ক দলের কয়েকজন নেতার ব্যক্তিগত সুবিধা তৈরি করতে পারে; কিন্তু এর ফলে বিএনপির সামগ্রিক রাজনৈতিক অবস্থান ও দীর্ঘদিনের নেতাকর্মীদের ত্যাগ প্রশ্নের মুখে পড়তে পারে।
স্কাই টাইমস/ এমএ/ ০৯ আগস্ট
বিষয় : এস আলম বিএনপি বসুন্ধরা বিএনপি ফাহাম আব্দুস সালাম

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬