মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

জুলাই শহীদদের কবরের অর্থ আত্মসাতের করেছে এনসিপি: ইশরাক

ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন অভিযোগ করেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের কবর পাকা করার জন্য বরাদ্দ দেওয়া অর্থের অপব্যবহার করেছে এনসিপি। তাঁর দাবি, এ বিষয়ে সরকারের কাছে আরও তথ্য রয়েছে এবং সেগুলো প্রকাশ করা হলে দলটির রাজনৈতিক অবস্থান প্রশ্নের মুখে পড়বে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জুলাই শহীদ পরিবারের সদস্যদের অনুদান প্রদান ও স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন জানান, সম্প্রতি তিনি মাতুয়াইল এলাকায় ১৭ জন জুলাই শহীদের কবর পরিদর্শনে গিয়েছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, কবরগুলোর অবস্থা ছিল নাজুক, যদিও প্রতিটি কবর পাকা করার জন্য অন্তর্বর্তী সরকার দুই লাখ টাকা করে বরাদ্দ দিয়েছিল। কিন্তু বাস্তবে অনেক কম অর্থ ব্যয় করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, জুলাই ফাউন্ডেশনের আর্থিক কার্যক্রম সম্পর্কেও প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, ফাউন্ডেশনের হিসাব-নিকাশ ও নিরীক্ষা করা হলে বিভিন্ন অনিয়ম সামনে আসতে পারে। তবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সংশ্লিষ্টদের অবদান বিবেচনায় নিয়ে তারা রাজনৈতিক কাদা-ছোড়াছুড়িতে যেতে চান না বলেও মন্তব্য করেন।

প্রতিমন্ত্রীর অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় ক্ষমতার সুযোগ ভোগ করা কিছু ব্যক্তি এখন সেই অবস্থান হারিয়ে বর্তমান সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন। প্রয়োজনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেও তারা পিছপা হচ্ছেন না বলেও তিনি মন্তব্য করেন।

জুলাই গণ-অভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে ইশরাক হোসেন বলেন, অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিদেশি কূটনীতিকদের উপস্থিতির মধ্যেই কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তাঁর দাবি, এনসিপির এক নেতার অনুসারীদের কারণে ওই পরিস্থিতির সৃষ্টি হয় এবং এতে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত ১৪ হাজারের কিছু বেশি জুলাই যোদ্ধাকে সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে তাঁর ধারণা, প্রকৃত সংখ্যা ৩০ হাজারেরও বেশি। বিএনপির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে অনেক যোগ্য ব্যক্তিকে তালিকাভুক্ত করা হয়নি বলেও তিনি অভিযোগ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী। এছাড়া সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মো. কামরুজ্জামান, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন, মমতাজ আলোসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

স্কাই টাইমস/ এমএ/ ০৬ আগস্ট

বিষয় : এনসিপি প্রতিমন্ত্রী ইশরাক ইশরাক হোসেন

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জুলাই শহীদদের কবরের অর্থ আত্মসাতের করেছে এনসিপি: ইশরাক

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x